শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » কালীগঞ্জে সাধু আন্তুনীর তিন দিন ব্যাপী পালা গান
প্রথম পাতা » বিনোদন » কালীগঞ্জে সাধু আন্তুনীর তিন দিন ব্যাপী পালা গান
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে সাধু আন্তুনীর তিন দিন ব্যাপী পালা গান

---

গাজীপুর প্রতিনিধি :: ছোট্ট একটি মঞ্চ, মঞ্চের সাথে রয়েছে সাধু আন্তুনীর (আনতুনীর) ছবি, মঞ্চের বা ও ডান দিকে সাজানো রয়েছে ছোট ছোট ছবি, সামনে বসার জন্য বিশাল তাবু, আর চার দিকে সারি সারি দাড়িয়ে আছে চেয়ার দেখে মনে হয় কি যেন একটি অনুষ্ঠানে ৷ ঠিক তাই এ একটি জাতীয় উত্‍সব তার নাম হলো সাধু আন্তুনীর পালা গান বা ঠাকুরের গানের উত্‍সব ৷
উত্‍সবের আয়োজকর ও তত্বাবধায়ক ফাদার প্রদীপ পেরেজ, এস জে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৯৬৬ সালে সাধু আন্তুনী ধর্ম প্রচার করার জন্য পালা গানের সুচনা করেছিল ৷ খিস্ট ধর্ম প্রচার করার লক্ষে বিভিন্ন জেলার সাধু আন্তুনী পালা গান বা ঠাকুরের গানের প্রচলন চালু করেছিলেন ৷ সেই থেকে আজ পর্যন্ত পালা গান খ্রিস্ট ধর্মের একটি সাধনার প্রতীক হয়ে দাড়িয়েছে ৷ এর ধারা বাহিকতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুচিলাবাড়ীর মঠবাড়ি গির্জার আঙিনায় তিন দিন ব্যাপী সাধূ আন্তুনী পালা গানের জাতীয় উত্‍সব পালিত হয়েছে ৷ গত ৭ অক্টোবর বুধবার সকাল থেকে ৯ অক্টোবর শুক্রবার রাত পর্যন্ত এ পালা গান চলে ৷ এ উপলক্ষে গীজার্য় বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে পালা গানের ১৬টি দল এ উত্‍সবে অংশ নেয়৷ পালা গায়েনরা পর্যায়ক্রমে তারা গান পরিবেশন দর্শকদের মন জয় করেন ৷
শুধু মাত্র সকালের নাস্তা ,দুপুরের খাবার, সন্ধ্যার নামাজের বিরতি ছাড়া অবিরাম ভাবে চলেছে এই পালা গান ৷
গায়েনরা বিভিন্ন রুপে সেজে, দর্শকদের আকর্ষণের জন্য অভিনয়ের মাধ্যমে সাধু আন্তুনীর অতীত জীবন,তার ধর্মচার থেকে শুরু করে তার আদি আন্ত গুলো গানের মাধ্যমে প্রকাশ করে শোতাদের মুগ্ধ করে তোলে৷ যারা এ উত্‍সবে অংশ নিয়েছেন তারা হলেন, রবি গায়েন, মিলন গায়েন, ফেলু গায়েন, ডগনাস গায়েন, সিলবেস্টার গায়েন, জন গায়েন, অরুন গায়েন, অন্তুনী গায়েন, নিকোলাস গায়েন, ডমিনিক গায়েন, আদম গায়েন, বিজয় গায়েন, মানিক গায়েন, সুব্রত গায়েন, আলেকজান্ডার গায়েন ও সুনিল গায়েন ৷
উত্‍সবের অন্যতম সংগঠক বিশিষ্ঠ লালন ও বাউল শিল্পী সুভাষ ক্ষ্যাপা জানান, আমাদের ধর্ম গুরু সাধু আন্তুনীর ধর্ম প্রচারটা যাতে সারা দেশে ছড়িয়ে দেয়া যায় সেই লক্ষে আমাদের এ আয়োজন ৷
আয়োজক ফাদার সুজন, ফাদার রিপন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, উত্‍সব এ বছর থেকে শুরু হল ৷ আমরা প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন খ্রিস্টান এলাকার পালা গান বা ঠাকুরের গানের উত্‍সব করার চিন্তা ভাবনা করছি ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.০৪ মিঃ 





আর্কাইভ