শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রচন্ড তাপদাহে অতিষ্ট বিশ্বনাথবাসী
প্রচন্ড তাপদাহে অতিষ্ট বিশ্বনাথবাসী

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ) সিলেটের বিশ্বনাথে গত দুইদিনের প্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে উপজেলার সাধারণ মানুষ ৷ এতে শিশুরা ছাড়াও গরমে সবচেয়ে বেশি কাবু হয়ে পড়ছেন বৃদ্ধরা ৷ তীব্র তাপদাহের কারণে দিনের বেলায় লোকজনের চলাচল অন্য সময়ের চেয়ে অনেকটাই কম ৷ গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের লোকজনের উপস্থিত ছিল অনেক কম৷ তবে জরুরী কাজ ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হতে দেখা যায়নি ৷ প্রচন্ড গরমে ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে৷ এরই বিদু্যত্ আসা-যাওয়া রয়েছে৷ এলাকায় পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গরমে ঘরে-বাইরে কোথাও স্বতি্ব নেই ৷ অতিষ্ট গরমে জন-জীবন বিপর্যনত্ম হয়ে পড়েছে৷ শ্রমজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লানত্ম হয়ে পড়েছেন৷ ক্লানত্মি দূর করতে কেউ পান করছেন ডাবের পানি, কেউবা খাচ্ছেন শসা৷ তাই প্রচন্ড গরমে, আনারস, ঠান্ডা পানি আর ডাবের বিক্রি বেড়ে গেছে৷ লাচ্ছি জুস আর কোমল পানীয়ের ব্যবসাও বেশ জমজমাট৷ উপজেলা সদরের ফুটপাতে খোলা জায়গায় ঠান্ডা পানি, আনারস,ডাব বিক্রি করছেন ব্যবসায়ীরা৷ প্রচন্ড গরমের ফলে দিনমজুর মানুষকে পুহাতে হচ্ছে চরম দূর্ভোগ ৷
রিকশা চালক আবুল মিয়া বলেন, আজ গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে প্রচন্ড গরমে পড়েছে ৷ ফলে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম ৷
শ্রমজীবি কবির মিয়া বলেন, কাজের সন্ধানে বাড়ি থেকে বের হই ৷ কিন্তু যে গরম পড়ছে তাতে কাজ করার কোনো ভাবে সম্ভব নয় ৷
আনারস বিক্রেতা কবির আহমদ বলেন, প্রচুর আনারস বিক্রি হচ্ছে ৷ গরম পড়লে আনারস বিক্রি বেড়ে যায় ৷
স্থানীয় চিকিত্সক শিবলী খান বলেন, সুস্থ থাকতে হলে রাস্তার ধারে ফুটপাতে খোলা জায়গায় বিক্রি করা তরমুজ, শসা,আনারস,লেবুর শরবতসহ এসব খাবার এড়িয়ে চলার পরার্মশ দেন ৷ গরমে বাইরের খাবার খাওয়া একেবারেই উচিত নয় ৷ গরমে সবাইকে প্রচুর পানি পানের পরামর্শ দেন ৷ ঘরের পরিবেশ যতটা সম্ভব ঠান্ডা রাখা গেলে ডায়রিয়া ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হওয়ার আশস্কা কম থাকবে বলে তিনি জানান ৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ