সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের রাজু ৪ দিন ধরে নিখোঁজ
ঝিনাইদহের রাজু ৪ দিন ধরে নিখোঁজ
ঝিনাইদহ প্রতিনিধি:: গত বৃহস্পতি বার সন্ধ্যা ৭.৩০ মিনিটে খড়িখালী গ্রামের আব্দুল গনির ছেলে রাজু (২০) নামের এক যুবক কেরাম বোর্ড খেলা করছিল তাঁর বন্ধুদের সাথে ঝিনাইদহের খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন করিমের চায়ের দোকানে৷ এমন সময় একটি মাইক্রোবাসে এসে ৭/৮ জন লোক এসে প্রশাসনের পরিচয় দিয়ে রাজুর কলার ধরে জোর করে গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়৷
এই সময়ে লোক জন বাধা দিতে গেলে পিস্তল প্রদর্শন করলে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না৷ পরে রাজুর স্বজনেরা ঝিনাইদহ ডিবি অফিস ও সদর থানা কে জানিয়েছে কিন্তু তারা কোন খোঁজ দিতে পারেন নাই৷ রাজু একজন ভ্যান চালক৷ তার নামে থানায় কোন মামলা নেই৷
এলাকাবাসী জানিয়েছেন, হরিপুর গ্রামের শফিক দফাদারের ছেলে বকুল তাকে খুজে বেড়াচ্ছিল৷ তাকে তুলে নিয়ে যাওয়ার আগে সেখানে বকুলের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷ ইতিমধ্যে বকুল গা ঢাকা দিয়েছে৷
এই ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাসান বলেন, যে রাজুর বাবা মা আমাদের থানায় এসেছিল ৷ তাকে বলেছি আমাদের প্রশাসনের লোক কেউ তাকে গ্রেফতার করে নাই৷ অন্য কেউ তাকে উঠিয়ে নিয়ে যেতে পারে ৷ আমি তাদের থানায় নিখোঁজ ডায়েরী করতে বলেছি ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা