শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মন্দিরের পুরোহিতকে জবাই : আইএসআই’র দায় স্বীকার
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে মন্দিরের পুরোহিতকে জবাই : আইএসআই’র দায় স্বীকার
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মন্দিরের পুরোহিতকে জবাই : আইএসআই’র দায় স্বীকার

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার সোনাইখালী গ্রামের মহিষের ভাগাড় নামক স্থানে মঙ্গলবার সকালে আনন্দ গোপাল গাঙ্গুলী নন্দ (৭০) নামে এক পুরোহিতকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা ৷ নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল একই উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলীর ছেলে ৷

এই নিয়ে গত ১৯ ঘন্টায় হরিণাকুন্ডর এক ক্লিনিক মালিকসহ তিন জনকে হত্যা করা হলো ৷ সোমবার হরিণাকুন্ডুর দারিয়াপুর গ্রামে প্রকাশ্যে আলফাজ উদ্দীন (৬৫) ও হরিণাকুন্ডুর ক্লিনিক মালিক নজরুলকে আলমডাঙ্গার তিওরবিলা মাঠে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা ৷ এদিকে হিন্দু পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস ৷
মঙ্গলবার বিকাল ৩টার পর হুমকী পর্যবেক্ষনকারী সাইটে দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয় ৷ অন্যদিকে ঘটনাস্থলে পরিদর্শনে আসা খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, এ ঘটনার সাথে নিঃসন্দেহে জঙ্গি সংগঠন জড়িত৷ নিহতর ছেলে দিনবন্ধু গাঙ্গুলী জানান, তার বাবা মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে বের হন ৷ পথের মধ্যে মহিষাডাঙ্গা বিলের মধ্যে পৌছালে রাস্তার উপর কে বা কারা জবাই করে হত্যা করে ৷ তারা বাবার কোন শত্রু ছিল না বলে ছেলে দিনবন্ধু জানান ৷ নিহত আনন্দ গোপালের ভাজিতা অরুন গাঙ্গুলী জানান, তার কাকা এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত ছিল ৷ এক মটরসাইকেলে তিনজন এসে আকস্মিক ভাবে তার কাকা বাবুকে হত্যা করেছে বলে তিনি শুনেছেন ৷ স্থানীয় ইউপি মেম্বর আব্দুর রশিদ জানান, আনন্দ গোপাল তার প্রতিবেশি ছিলেন ৷ প্রতিদিন তিনি বাইসাইকেলে চড়ে নলডাঙ্গা মন্দিরে পুজা করতে যেতেন ৷ এ রকম একজন ভাল মানুষকে হত্যা করা অন্যায় বলে আব্দুর রশিদ মনে করেন ৷

সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে হেলমেট পড়া দুর্বৃত্তরা আনন্দ গোপাল নন্দকে নৃশংসভাবে হত্যা করেছে ৷ তিনি জানান খবর পেয়ে খুলনা রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন ৷

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৯.৩০ টার দিকে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী নন্দ মন্দিরে যাচ্ছিলেন ৷ তিনি নিজ বাড়ি থেকে দুই কিলোমিটার মহিষের ভাগাড় বিলের মধ্যে পৌছালে তিনজন হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী তার গতি রোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৷ আঘাতের পর তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায় ৷ লাশের সুরোতহাল প্রস্তুুতকারী এসআই মঞ্জুরুল ইসলাম জানান, পরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী নন্দের হাত, মাথা, ঘাড়, গলাসহ বিভিন্ন স্থানে ধারোল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ৷

এদিকে পুরোহিত হত্যার খবর পেয়ে বেলা ১১টার দিকে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও ঝিনাইদহ র‌্যাসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ঘটনাস্থলে যান ৷

মঙ্গলবার দুপুর ১টার দিকে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তিনি এ সময় সাংবাদিকদের জানান, এ ঘটনার সাথে নিঃসন্দেহে জঙ্গি সংগঠন জড়িত ৷ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করায় সারা দেশেই এ ভাবে অস্থিতিশীল করে তোলা হচ্ছে ৷

তিনি বলেন, যারা স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে চায় ৷ তারাই এই হত্যাকান্ডের সাথে জড়িত৷ তিনি বলেন এর আগে খ্রিষ্টান চিকিত্‍সক সমির খাজা ও শিয়া ধর্মালম্বি হোমিও চিকিত্‍সক কালীগঞ্জের আব্দুর রাজ্জাক হত্যার সাথে এ ঘটনার মিল রয়েছে ৷

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুরোহিতকে কে বা করা হত্যা করেছে তাত্‍ক্ষনিক ভাবে বলা যাচ্ছে না ৷ তবে এ ঘটনার পর গোটা জেলার বিভিন্ন স্থানে তল্লাসী চৌকি বসিয়ে হত্যাকারীদের গ্রেফতারের অভিযান শুরু হয়েছে ৷ তিনি আশা করেন খুব দ্রুতই হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)