শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » শিশু শ্রম বন্ধ হয়নি : প্রয়োজন সচেতনতা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » শিশু শ্রম বন্ধ হয়নি : প্রয়োজন সচেতনতা
বুধবার ● ১৫ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু শ্রম বন্ধ হয়নি : প্রয়োজন সচেতনতা

---পলাশ বড়ুয়া :: দেশে শিশু শ্রম সমস্য সমাধানে নেই কোন কার্যকরী ব্যবস্থা ৷ ১৯৯০ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ (১৯৮৯) এ স্বাক্ষরকারী ও অনুসমর্থনকারী প্রথম রাষ্ট্রসমূহের মধ্যে অন্যতম একটি হলো বাংলাদেশ ৷

১৯৯৪ সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করা হয় বটে কিন্তু আদৌ সুনির্দিষ্ট ভাবে আমাদের দেশে কোন কার্যকরী পদক্ষেপ নেই ৷ শুধু ঢাকা বা সিলেট শহর নয় সারাদেশে বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকের সংখ্যা ৷ শ্রম আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রম ৷

মো: ইসমাইল বয়স-১১ উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাশপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী পুত্র ৷ শারীরিক ভাবে পুষ্টিহীনতায় ভুগছে ৷ ১২ জুন (রবিবার) ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ে রিক্সা নিয়ে ৷ কেননা, ঘরে থাকা ৩ ভাই-বোন ও বিধবা মায়ের অন্ন যে যোগাড় করতে হবে ৷ আমাকে দেখে মৃদুস্বরে বলল আপনি কি কোর্টবাজার যাবেন ? বললাম হ্যাঁ ৷ কিন্তু তুমি তো অনেক ছোট রিক্সা টানতে পারবে তো ? তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে রিক্সায় উঠি এবং যেতে যেতে তার পারিবারিক অবস্থা ও ঝুকিপূর্ণ কাজে তার আত্ননিয়োগের বিষয়টি আমাকে পীড়া দিচ্ছে দারুণ ভাবে ৷ তার চাহিদার চেয়ে কিছু বাড়িয়ে দিয়ে বললাম রিক্সাটা কি ভাড়ায় চালিত নাকি নিজেদের ? ভুমিহীন পিতার চালিত রিক্সাটি ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই বলে জানায় ইসমাইল ৷ পিতার মৃত্যু পরবর্তী রিক্সা ভাড়ার টাকায় কোন রকম খেয়ে না জীবন কাটালেও বিগত ৫ মাস আগে থেকে নিজেই রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে বলে জানায় ৷ দৈনিক কত টাকা আয় করে জানতে চাইলে বলে শরীর সুস্থ থাকলে ২/৩শ টাকা আয় হয় ৷ এই টাকায় সবাইকে নিয়ে কোনরকম দিন চলে যায় ৷ পিতৃ বিয়োগের কারণে ভর্তি হয়েও প্রাথমিকে পড়া সম্ভব হয়নি বলে জানায় ইসমাইল ৷

দেশে বিভিন্ন আইন, নানা উদ্যোগ আর আয়োজনের পরও যেন বেড়েই চলছে শিশু শ্রম ৷ লাখ লাখ শিশু শ্রম দিচ্ছে কল কারখানা, গ্যারেজে, রিকশায়, ওয়ার্কশপে ৷ অর্থনৈতিক অস্বচ্ছলতা আর দারিদ্রের জন্যই বেড়েই চলছে শিশু শ্রম ৷ জীবিকার তাগিদে জীবনের শুরুতেই কোমলমতি শিশুরা মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবতার ৷ যে বয়সে হাতে থাকার কথা বই-কলম ৷ সেই বয়সেই হাতে তুলে নেয় কঠোর শ্রমের হাতিয়ার ৷ দিনে পর দিনে বাড়ছে জনসংখ্যা আর বাড়ছে হতদরিদ্র মানুষের সংখ্যা ৷ পরিবারকে দু-মুঠো অন্ন আর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে যোগ দিচ্ছে বিভিন্ন পেশায় ৷ এদের মধ্যে অনেক শিশুই ঝুঁকির্পূণ পেশায় নিয়োজিত৷ শিশু শ্রম নিরসনে নেই কোন কার্যকর উদ্যোগ ৷ আমাদের দেশে স্কুল পড়ুয়া শিশুদের বৃহত্‍ একটি অংশ বিদ্যালয়ে যায় না ৷ প্রায় ৪০ শতাংশ শিশু বিভিন্ন পারিপাশ্বীক কারণে স্কুলে গমন করতে পারে না ৷ অনেকেই বিদ্যালয়ে ভর্তি হলেও চালিয়ে যেতে পারেনা পড়ালেখা ৷ অর্থাভাবে থেমে যায় পড়াশোনা ৷ পরিবারে অর্থনৈতিক চাকা সচল রাখতে গিয়ে বিসর্জন দিতে হয় শিক্ষাজীবনের ৷ পরিবারকে সাহায্য করার জন্য অল্প বয়সেই ঝুকিপূর্ণ কাজে নিযুক্ত হতে হয় অধিকাংশ শিশুকে ৷

শিশু শ্রম বন্ধের জন্য মূলত প্রয়োজন দারিদ্র মুক্ত সমাজ গড়ে তোলা ৷ অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য পরিবারের ছোট ছোট শিশুরা জড়িয়ে যায় বিভিন্ন কাজে ৷ চায়ের দোকানে, গাড়ীর হেলপার, মুদির দোকানদার, সব্জি বিক্রি, ওয়ার্কশপে কাজ, বিল্ডি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে থাকে ৷ এসব শিশু শ্রমিক অনেকাংশে বেশি সময় কাজ করে থাকে কিন্তু তারা ন্যায্য মূল্য পায়না ৷ কাজের চাপ থাকে প্রচুর ৷ গৃহকত্রীর মেয়ে ঠিকই স্কুলে যাওয়া আসা করে কিন্তু কখনো চিন্তা করেনি কাজের মেয়েটির কথা৷ কাজের চাপ সহ্য করতে না নীরবে কান্না কাটি করতে থাকে এসব শিশুরা ৷ কর্ত্রীর চোখ রাঙানিতে কাজের মেয়েরা অনেক সময় প্রতিবাদ করতে চাইলে পরিবারের পুরুষ সদস্যরা অত্যাচার করতে থাকে ৷ নারীদের পাশাপাশি পুরুষরাও হাত তোলে এসব অসহায় শিশু শ্রমজীবিদের শরীরে ৷ অনেক সময় জানা যায় গৃহকৃত্রীর অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেঁচে নেয় ৷ অনেক কিশোরী মানুষের বাড়িতে কাজ করা অবস্থায় বাড়ির কর্তা কর্তৃক যৌন হয়রাণির শিকার হয়ে থাকে ৷ প্রতিবাদ করার সুযোগ পায়না ভিকটিম কিশোরী ৷

জাতীয় শিশু নীতির আলোকে যে সকল প্রতিষ্ঠানে শিশুরা নিয়োজিত আছে, সেখানে শিশুরা যেন কোনরূপ শারিরিক, মানসিক, ও যৌন নির্যাতনের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে এবং তাদের কার্যক্রম মূল্যায়ন করতে হবে ৷ বাস্তবে এর চিত্র ভিন্ন ৷ পাড়া মহল্লায় বিভিন্ন বাড়ীতে যারা কিশোরীদেরকে নিজেদের তত্তাবধানে রেখে কাজ করান আসলে কতটুকু মেনে চলেন জাতীয় শিশু নীতি ৷

শিশু শ্রম নিবারণ করতে হলে প্রয়োজন সরকারের বিভিন্ন দপ্তরের সমণ্বিত উদ্যোগ আর সমাজে সচেতনতা সৃষ্টি করা ৷





উপ সম্পাদকীয় এর আরও খবর

আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ
একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতায় ৫৫ বছর :  গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, হামলা ও হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতায় ৫৫ বছর : গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, হামলা ও হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি
বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের দূর্গাপূজা ও কিছু কথা বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের দূর্গাপূজা ও কিছু কথা
পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা
আন্তর্বর্তীকালিন সরকার পাহাড়ের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিলে নিতে হবে গভীর বিচার-বিশ্লেষণের মাধ্যমে আন্তর্বর্তীকালিন সরকার পাহাড়ের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিলে নিতে হবে গভীর বিচার-বিশ্লেষণের মাধ্যমে
সবকিছু কেড়ে নিয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার আওয়ামীলীগ সবকিছু কেড়ে নিয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার আওয়ামীলীগ

আর্কাইভ