শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই : আটক ১
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই : আটক ১
রবিবার ● ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই : আটক ১

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০৭মিঃ) গাজীপুরের কালীগঞ্জে গলা কেটে ও ছুরিকাঘাত করে ইজিবাইকের এক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা৷ পরে ছিনতাই করে নেয়া ইজিবাইকটি বিক্রি করতে গিয়ে জনতার হাতে এক ছিনতাইকারী ধরা পড়ে৷ নিহত চালকের নাম রবিউল ইসলাম (৩২)৷ সে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে৷

পুলিশ ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার থানার সামনের স্ট্যান্ডে ভাড়ায় ইজি বাইক চালাতো রবিউল ইসলাম৷ গত শুক্রবার রাত ৮টার দিকে যাত্রী বেশে তিন দুর্বৃত্ত কালীগঞ্জ থানার সামনে এসে সেখান থেকে নরসিংদীর পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেয়৷ পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের গোলাবাড়ি (ঘোনাপাড়া) নামকস্থানে একটি জঙ্গলে নিয়ে তারা চালক রবিউলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে৷ পরে তারা ইজিবাইকটি নিয়ে যায়৷ এঘটনার পর শনিবার বিকেলে পার্শবর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার চরনগরদী গ্রামে ছিনতাইকৃত ইজি বাইকটি বিক্রি করতে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ এ সময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা বাইক বিক্রেতা সুলতান উদ্দিন (২৩) নামের একজনকে আটক করে পলাশ থানা পুলিশের কাছে সোপর্দ করে৷ পরে পলাশ থানা পুলিশ কালীগঞ্জ থানাকে বিষয়টি জানালে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে৷ এরই মধ্যে চালক রবিউলের (নিহত) নিখোঁজের অভিযোগ নিয়ে তার পরিবারের লোকজন থানায় যায়৷ পরে এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক সুলতানকে জিজ্ঞাসাবাদ করে৷ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে খুন ও ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়৷ পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ১৯ জুন রবিবার ভোররাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷ আটক সুলতান উদ্দিন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে৷

জিজ্ঞাসাবাদে সুলতাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শুক্রবার রাত ৮টার দিকে তারা কালীগঞ্জ থানার সামনে থেকে পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেয়৷ রাত সাড়ে ১০টার দিকে গোলাবাড়ি (ঘোনাপাড়া) নামক স্থানে চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়৷

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ এ ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে ৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ