বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের একটি সেমাই তৈরির কারখানাকে জরিমানা
গাজীপুরের একটি সেমাই তৈরির কারখানাকে জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত সহ নানা অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত৷
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২৮ জুন মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেবেকা সুলতানার নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালীর দেশীপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়৷ এ সময় ভ্রাম্যমান আদালত খিদমা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত, পচাঁ, বাসি, ও মেয়াদ উত্তীর্ণ বেকারী খাবার সংরক্ষণ করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর বিধানমতে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১০ মন পঁচা, বাসি ও মেয়াদ উর্ত্তীণ খাবার ধ্বংস করা হয়৷
অপরদিকে, মঙ্গলবার অবৈধ যানবাহনের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন৷ শহরের রাজবাড়ি রোডের সরকারি মহিলা কলেজের কোনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নী ও মাসুমা আরেফিন৷
অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট কাগজপত্র পরীক্ষা করেন৷ এসময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলী রহমান তিন্নী ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ বিধিতে ৯টি গাড়ীকে ৩হাজার ৩শ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আরেফিন ৬টি গাড়ীকে ৩হাজার ৫শ টাকা জরিমানা করে বলে জেলা প্রশাসনের পেশকার খলিলুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে এতথ্য নিশ্চিত করেন৷
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন পুলিশ সদস্য ও বিআরটিএ কর্মচারীরা৷ ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রাজবাড়ি সড়ক সিএনজি শুন্য হয়ে পরে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)