শুক্রবার ● ১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিল
বিশ্বনাথে বিএনপির ইফতার মাহফিল
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৭মিঃ) কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, এ সরকারের কাছে কাকুতি-মিনতি করে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যাবেনা৷ ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই৷ তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে৷
তিনি বলেন, বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপটে ইলিয়াস আলী স্বর্ণযুগ সৃষ্টি করে ছিলেন৷ বিএনপির রাজনীতির প্রেৰাপটে ইলিয়াস আলী সিলেট বিভাগকে সুসংগঠিত করেছিলেন৷ ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেট সরকার বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধ ছিল৷ ঐক্যবদ্ধ বিএনপি ইলিয়াস আলীকে ফিরে আনতে পারে, ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে৷ দলের কোন্দল নিরশন করে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন বেগবান করতে হবে৷
তিনি ১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন৷
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হাই’র যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আলী ও সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হাসান পাটুয়ারী রিপন৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ