শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জামায়াত নেতার সাথে ভোজন করলেন এমপি’র স্ত্রী ও ওসি
জামায়াত নেতার সাথে ভোজন করলেন এমপি’র স্ত্রী ও ওসি
তাড়াশ প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মিঃ) সিরাজগঞ্জের তাড়াশে একটি অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী ৩টি মামলার আসামী ও মাধাইনগর ইউপি ছাত্রশিবিরের সভাপতির সাথে এক টেবিলে ভুরিভোজন করলেন স্থানীয় সাংসদের স্ত্রী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷
১৫ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সদরের একটি বির্তকিত প্রতিষ্ঠানের আমন্ত্রণে সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এর সহধর্মিনী ডেইজি মিলন ও তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম উপজেলা জামায়াতের সেক্রেটারী নাশকতা, মানুষ হত্যাসহ ৩টি মামলার হাজত খাটা আসামী শাহজাহান আলী ও মাধাইনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল বারিকের সাথে এক টেবিলে বসে ভুরিভোজন করেছেন৷
এতে উপজেলা মুক্তিযোদ্ধারাসহ সকল পেশা শ্রেনীর মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ৷ প্রসঙ্গত, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলামের সাথে বির্তকিত ৭১এর মানবতা বিরোধী গোষ্ঠী ,মুক্তিযোদ্ধা স্বপক্ষের বিরোধী সংগঠন জামায়াতের নেতাদের সঙ্গে রয়েছে অনেক সখ্যতা ও ঘনিষ্ঠতা৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা