শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১শ্রাবণ ১৪২৩ বাংলা:বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আল-মামুন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন৷
১৬ জুলাই শনিবার দুপুরে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত আল-মামুন ময়মনসিংহের গৌরিপুর থানা রামগোপালপুর এলাকার তারা মিয়ার ছেলে৷
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নান্নু মিয়া জানান, গাজীপুরের বড়বাড়ি এলাকায় আল-মামুন ঈদের সময় তার এক স্বজনের বাড়িতে বেড়াতে আসেন৷ শনিবার দুপুর ১টার দিকে তিনি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল৷ এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান৷
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ বাসটি আটক করেছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)