রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শাহজাদপুরে মাঝি খুন
শাহজাদপুরে মাঝি খুন

সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মিঃ) সিরাজগঞ্জের শাহজাদপুরে আব্দুস সালাম সরকার (৫২) নামে এক নৌকার মাঝিকে পিটিয়ে হত্যা করেছে দূর্বত্তরা৷ ১৬ জুলাই শনিবার রাতে উপলোর পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বিলের মধ্যে এ ঘটনা ঘটে৷ পুলিশ রবিবার ভোরে ওই মাঝির লাশ উদ্ধার করেছে ৷ এ সময় গুরুতর আহত অবস্থায় মাঝির ছেলে রঞ্জু সরকারকে (২০) উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ নিহত আব্দুস সালাম উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে৷
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, রাতে রাউতারা বিলের মধ্য দিয়ে সালাম তার ছেলেসহ নৌকা নিয়ে যাচ্ছিল৷ এসময় অপর একটি নৌকা নিয়ে কয়েকজন দূর্বত্ত তাদের উপর হামলা চালিয়ে দুজনকেই বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম৷ গুরুতর আহত ছেলে রঞ্জু সরকার কোনমতে ডাঙ্গায় উঠে স্থানীয়দের খবর দেন৷ পরে এলাকাবাসী নিহতের লাশ ডাঙ্গায় এনে পুলিশে খবর দেয়৷ খবর পেয়ে ভোর রাতের দিকে লাশ উদ্ধার করা হয়৷
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড৷ তবে এ ঘটনার সাথে কারা জড়িত এখনো জানা যায়নি৷ এ ব্যাপারে মামলা হয়েছে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২