শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) বিশ্বনাথে শিশুদের ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত নারীসহ ৮জন আহত হয়েছেন৷ ২২ জুলাই শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ইকবালপুর গ্রামের আবদুল হামিদ ও নূর মিয়া পক্ষের লোকজনের মধ্যে এঘটনা ঘটে৷
আহতরা হলেন-ইকবালপুর গ্রামের সুফিয়া বেগম, আবদুল হামিদ, ছালিক আহমদ, তানবির আহমদ, নূর মিয়া, সুরতুন বেগম, তবারক আলী, বাদশা মিয়া৷ এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷
জানা গেছে, উপজেলার ইকবালপুর গ্রামের আবদুল বারির ও নূর মিয়া লোকজনের মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে শনিবার সকালে কথাকাটাটি হয়৷ এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে নারীসহ ৮জন আহত হন৷ খবর পেয়ে এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন৷
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই৷ তবে বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আপোষ-মিমাংশার চেষ্ঠা চলছে বলে তিনি জানান৷
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা