শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের চক্রবর্তী নিশ্চিন্তপুর ও মাটিকাটা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন৷ এ ছাড়া কমপক্ষে ২০ জন আহত হয়েছেন৷

স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকানপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেক মিয়া (৪০) নামে এক মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই নিহত হন৷ নিহত সালেক মিয়া ওই এলাকার সদর আলীর ছেলে৷ তিনি ফার্মেসীর ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে৷

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে গাজীপুরের দিকে যাচ্ছিলেন সালেক মিয়া৷ এসময় গাজীপুরগামী জনতা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সালেক মিয়ার মৃত্যু হয়৷

এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই বাসে অগি্নসংযোগ করে এবং ৮-১০টি যানবাহনে ভাঙচুর চালায়৷

খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন৷

এসআই মোঃ সাইফুল ইসলাম আরো জানান, প্রায় একঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়৷

নিহতের পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন৷ বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি৷

এদিকে সকাল ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে৷

এ ছাড়া সকাল পৌনে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কমপক্ষে ৪০ জন যাত্রী নিয়ে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়৷ এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন৷

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী পলাশ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৭২৮) দ্রম্নতগতির বাসটি চক্রবর্তী এলাকায় পৌঁছলে অপর একটি বাসকে ওভারটেকের চেষ্টা করে৷ এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন৷ পরে স্থানীয়রা ছুটে এসে তাদের শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে৷ ফায়ার সার্ভিস কর্মীরা রেকার নিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ তাত্‍ক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)