শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে কাল থেকে ৫ বাঙালী সংগঠনের আন্দোলনের ডাক
প্রথম পাতা » কৃষি » মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে কাল থেকে ৫ বাঙালী সংগঠনের আন্দোলনের ডাক
বুধবার ● ৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে কাল থেকে ৫ বাঙালী সংগঠনের আন্দোলনের ডাক

---ঢাকা প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১৪মিঃ) মন্ত্রীসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় বিভিন্ন কর্মসূচিসহ হরতালের ডাক দিয়েছে ৫ টি বাঙালী সংগঠন। ২ আগষ্ট মঙ্গলবার রাজধানীতে ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচী ঘোষণা করে গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করে।
পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় অস্থাযী কার্যালয়ে পার্বত্য চট্রগ্রাম সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সরকার কর্তৃক সংশোধন করাতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । সভায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু , পার্বত্য গণ পরিষদের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলম খান, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ ঢাকা মহানগরের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খান, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ- প্রচার সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
উক্ত সভায় পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ মন্ত্রীসভা কর্তৃক এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় এ বিষয়ে গভীর উদ্ধেগ প্রকাশ করা হয় ।
অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সঞ্চালনায় উক্ত সভায় বক্তারা বলেন, এ আইন একটি কালো আইন, এই আইনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আপীল করা যাবে না। ঐ কমিশনের সদস্যদের মধ্যে কোন বাঙ্গালী প্রতিনিধি নাই । কমিশনের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদস্য সচিব নিয়োগে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ -গোষ্ঠীল মধ্যে থেকে অগ্রাধিকার দেয়া এবং বাকী সদস্যরা নৃ-গোষ্ঠীর সদস্য হতে নিয়োগ দেওয়া হবে ।
নেতৃবৃন্দ বলেন, এক্ষেত্রে পার্বত্য চট্রগ্রামের বাঙ্গালী কোন প্রতিনিধি না থাকাতে পার্বত্য চট্রগ্রামের ৪৮% বাঙ্গালী জনগনের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে না । বাঙ্গালীরা তাদের ভূমির অধিকার হারাবে । তাই পার্বত্য ভূমি কমিশনের আইন সংশোধন-২০১৬ মন্ত্রী সভায় পাস হওয়ায় তা বাতিল এবং ভূমি কমিশনে বাঙ্গালী প্রতিনিধি নিয়োগের জন্য তিন পার্বত্য জেলায় নিন্মোক্ত কর্মসূচি পালনের আহ্ববান জানানো হয় ।
কর্মসুচি : আগামী কাল ৪ আগস্ট বহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় ৫ বাঙালী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল।
৮ আগস্ট সকাল ১০ টায় একযোগে খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্তরে, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালযের সামনে ও বান্দরবান প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল।
১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল।
এরপরও যদি সরকার দাবী না মানে তাহলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচী পরবর্তিতে ঘোষণা করা হয়ে বলে বিবৃতিতে জানানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)