শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে সাদা পোশাকের আতঙ্কের জনপদ ৮ মাসে ৩৫ খুন
ঝিনাইদহে সাদা পোশাকের আতঙ্কের জনপদ ৮ মাসে ৩৫ খুন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মিঃ) ঝিনাইদহ জেলা জুড়ে এখন সাদা পোশাকের অবহরন সহ নিখোঁজ,হত্যায়,ব্যাপক আতঙ্কের জনপদ হয়ে আছে৷ একের পর এক হত্যাকান্ডই এই আতঙ্কের কারণ৷ গত ৭ মাসে এ জেলায় ৩৩টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ ব্যক্তিগত কোন্দলের কারণেই এসব খুনের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ৷
অভিযোগে জানা গেছে, ঝিনাইদহ জেলায় ৮ মাসের হত্যাকান্ডের মধ্যে আছে-সেবায়েত, পুরোহিত, হোমিও চিকিত্সককে কুপিয়ে, তিন শিশুকে পুড়িয়ে হত্যা, ৭ জন বন্ধুকযুদ্ধে নিহত, ভাগ্নের হাতে মামা, ভাতিজার হাতে চাচা, নির্বাচনী সহিসংতা আওয়ামী লীগ সমর্থক নিহত, ভাইয়ের হাতে ভাই খুন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, গণপিটুনিতে নিহত, সন্ত্রাসীকে জবাই করে ও নারীদের শ্বাসরোধে হত্যার মতো ঘটনা ঘটেছে৷
ঝিনাইদহের পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় এক নারী ও এক যুবকসহ ১১ জন, শৈলকুপায় তিন শিশু দুই নারীসহ ৯ জন, কালীগঞ্জে এক যুবকসহ ৪ জন, হরিণাকুন্ডুতে এক নারীসহ ৮ জন ও মহেশপুরে এক যুবকসহ ৪ জন৷
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম মামুন (২৫) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টাসের্র ছাত্র নিহত৷
৪ জুলাই শৈলকুপা উপজেলায় আব্দুল হান্নান নামে এক যুবকের গলাকাটা মরদেহ ঝিনাইদহ-কুষ্টিয়া সীমানত্ম থেকে উদ্ধার করে পুলিশ৷ ২ জুলাই সদর উপজেলার মধুপুর কবরস্থানে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ইবনুল ইসলাম পারভেজ (২৯) নামে এক শিবির নেতা নিহত হয়৷
১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নম্বর রোডের ১১ নম্বর বাসার ৬ তলা থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় পারভেজকে এবং পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে পরিবার জানান৷
১ জুলাই সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে স্থানীয় শ্রী শ্রী রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ একই দিনে সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ আল মাহমুদ ও আনিচুর রহমান নামে দুই শিবির কর্মী নিহত হয়৷
১৩ জুন সদর উপজেলার নিজ বাড়ি বদনপুর থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন শহীদ আল মাহমুদ তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি৷ ২২ জুন শৈলকুপার বড়দা গ্রামে রোজিনা আক্তার তমা নামে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করে একটি প্রভাবশালী মহল৷
৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ৬ জুন হরিণাকুন্ডু উপজেলাার কাপাসহাটিয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে আলফাজ উদ্দীন মন্ডলকে কুপিয়ে হত্যা করে ভাগ্নে ও ভাতিজারা৷
৫ মে হরিণাকুন্ডু উপজেলার ফলসী ইউনিয়নের আওয়ামী লীগ দুই প্রার্থীর সংঘর্ষে ফলসী গ্রামে দিদারুল ইসলাম মন্ডলের মৃত্যু হয়৷
১০ মে ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর গ্রামে জমির বিরোধ নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোট ভাই মোহন বড় ভাই মজিবর রহমান খোকনকে পিটিয়ে হত্যা করে৷
১২ মে নির্বাচনী সহিংসতায় হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামে আওয়ামী লীগের দু’গ্রপের সংঘর্ষে আহত মুলায়েম হোসেন ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়৷ গত ২৫ এপ্রিল শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে যৌতুক না দেওয়ায় গৃহবধূ যমুনা বেগমকে পাশবিক নির্যাতন করে হত্যা করে তার স্বামী নাজের আলী ৷
২৩ এপ্রিল হরিণাকুন্ডু উপজেলা পরিষদ এলাকায় নিপা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ঠান্ডু আলী৷ ২২ এপ্রিল শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই শামিম মন্ডল খুন হয়৷ ১৯ এপ্রিল মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নুর ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করে এলাকাবাসী৷
১৩ এপ্রিল দুই শিবির নেতা যশোর এমএম কলেজের অনার্স বাংলা ৩য় বষের্র ছাত্র আবুজার গিফারি ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ৷ ৮ এপ্রিল সদর উপজেলার ছয়াইল গ্রামে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আকামীর হোসেন নামে আওয়ামী লীগ সমর্থক ঘটনাস্থলেই মারা যায়৷
৩ এপ্রিল ঝিনাইদহ পৌর এলাকার বড় কামারকুন্ডু থেকে সীমা খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করে তার স্বামী রয়েল হোসেন৷ ১৪ মার্চ কালীগঞ্জে আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিত্সককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ৪ মার্চ হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের শোষপাড়া মাঠ থেকে জসিম উদ্দিন নামে এক শিবির সভাপতির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ৷
২৫ ফেব্রুয়ারি শহরের আদর্শপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়ন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা৷ ২৪ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গেট এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ৷
২৩ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার হলিদাপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চন্তু হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়৷ ১৮ ফেব্রুয়ারি নিখোঁজের চার দিন পর মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের গম ক্ষেত থেকে হাকিমুল ইসলাম পেনু নামে এক সেলুন কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ৷
৪ ফেব্রুয়ারি হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামের মাঠে আনোয়ার হোসেন আনু নামে এক সন্ত্রাসীকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা৷ ৩১ জানুয়ারি শৈলকুপা উপজেলার বিজুলীয়া গ্রাম থেকে লিটন বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
১৫ জানুয়ারি শৈলকুপায় হাবিবপুর গ্রামের শাহিন শেখ নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ৭ জানুয়ারি সদর উপজেলার বেলেখাল বাজারে ছমির উদ্দিন খাজা নামে এক হোমিও চিকিত্সককে হত্যা করে দুর্বৃত্তরা৷ ৫ জানুয়ারি সদর উপজেলার রাধানগর গ্রামে নাসির উদ্দীন বিশ্বাস নামে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়৷
এবং ২ জানুয়ারি শৈলকুপা শহরের কবিরপুর নতুন ব্রিজপাড়া এলাকায় আগুনে দুই ভাগ্নে সহোদর মোসত্মফা সাফিন ও মোস্তফা আমীন এবং ভাতিজাকে মাহীনকে পুড়িয়ে হত্যা করে ঘাতক ইকবাল হোসেন৷
এছাড়াও সাদা পোশাকে তুলে নিয়ে জাওয়ার পরে ১২ আগষ্ট ২০১৬ তারিখ মাদ্রসা শিক্ষক ইদ্রিস আলী পান্না মাষ্টার ও শহিদুল ইসলাম পচার লাশ উদ্ধার করেছে পুলিশ৷
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে বলেন, বিশেষ কয়েকটি হত্যাকান্ড ছাড়া বাকি সবই ব্যক্তিগত বিরোধের জের ধরে ঘটেছে৷
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ২০১৬ সালের ৮ মাসে যেসব হত্যাকান্ড ঘটেছে তার জন্য সামাজিক ও পারিবারিক দ্বন্দ্বই দায়ী৷ প্রায় সব কটি হত্যাকান্ডে খুনিদের গ্রেফতার করা হয়েছে৷ বাকীদের ধরতে জোর তত্পরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২