সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » বিকেএসপিতে জাতীয় শোক দিবস পালিত
বিকেএসপিতে জাতীয় শোক দিবস পালিত
ক্রীড়া প্রতিবেদক :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) আজ শোকাবহ ১৫ আগস্ট । জাতীয় শোক দিবস । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী । দিনটি স্মরনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’তে পালিত হয় জাতীয় শোক দিবস-২০১৬ । সূর্যদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানের পরিচালক প্রশাসন ও অর্থ এ,বি,এম রুহুল আজাদ জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কার্যক্রম শুরু করেন । এ সময় সকল প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করে সমাবেস স্থলে উপস্থিত হন ।
পরে কলেজে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ । অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা, গান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি সকলকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে অনুসরণ করে এগিয়ে যাবার পরামর্শ দেন । পরে বিকেএসপি’র কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল