বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩৫
নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩৫

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজার নিকটে বাস এবং ট্রাকের মূখোমূখি সংঘর্ষে ১ জন নিহত এবং আহত হয়েছে প্রায় ৩৫ জন ৷
স্থানীয় সূত্রে জানাযায় ২৪ আগষ্ট বুধবার রাত সাড়ে ১০ টার সময় সিলেট হযরত শাহ জালাল (রঃ) মাজার জিয়ারত এবং ওরস শেষে বাসযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টুল প্লাজার নিকটে আসলে তাদের বহনকারী ঢাকাগামী বাস ঢাকা মেট্রো (ব ১১-৮৮৫৫) সিলেটগামী ট্রাকের সাথে মূখোমূখি সংঘর্ষ বাধে৷ এতে ১ জন নিহত এবং অন্তত ৩০/৩৫ জন আহত হয়েছেন ৷ এরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে এ সময় ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে ৷ খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ এরপর স্থানীয় জনতা এবং পুলিশ নুর জাহান (৬৫) নামে এক বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করে এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আউশকান্দি অরবিট হাসপাতালে প্রেরণ করা হয় ৷ নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, আহত সবাই ঢাকা মিরপুর এলাকার বাসিন্দা৷ ১ দিন আগে ঢাকা থেকে বাস যোগে সিলেট হযরত শাহ জালাল (রঃ) মাজার জিয়ারত করতে আসেন ৷ জিয়ারত শেষে ফেরার পথে এমন দূর্ঘটনা ঘটে৷ অন্যান্য আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)