শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা: স্বামী-শ্বশুর আটক
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা: স্বামী-শ্বশুর আটক
শনিবার ● ২৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা: স্বামী-শ্বশুর আটক

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৫মিঃ) গাজীপুরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দুই সন্তানের জননী সুমা আক্তার লাকী (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা ঘটনায় তার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ৷

আটককৃতরা হলেন লাকীর স্বামী রুবেল হোসেন (৩৫) ও শ্বশুর সামসুল হক (৫০)৷ এ দিকে লাকীকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

২৬ আগস্ট শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷

লাকীর স্বামীর পরিবারের দাবি, সে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷

আর লাকীর পরিবারের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজন তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে৷

রুবেল হোসেন ও সামসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা৷

লাকীর ভাসুর ঝুমুর মিয়া জানান, রুবেল হোসেন ভাওয়াল মির্জাপুর এলাকার মুদি দোকানদার৷ পারিবারিক কলহের জেরে শুক্রবার বেলা ১১টার দিকে লাকী তার ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ এক পর্যায়ে লাকী চিত্‍কার করে দরজা খুলে ঘরের বাইরে চলে আসে৷ চিত্‍কার শুনে তিনি (ঝুমুর মিয়া) ও তার স্ত্রী এসে লাকীর শরীরে ভিজা কাপড় জড়িয়ে এবং পানি ঢেলে আগুন নেভায়৷ খবর পেয়ে দোকান থেকে এসে স্বামী রুবেল হোসেন ও শ্বশুর সামসুল হক লাকীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷

লাকীর খালা ডলি জানান, অগ্নিদগ্ধ লাকি মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার চাচিরবাড়ি এলাকার মালেক দেওয়ানের মেয়ে৷ তিনি অভিযোগ করেন পারিবারিক কলহের জেরে লাকীকে শ্বশুর বাড়ির লোকজন পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে৷

গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন জানান, লাকী এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল৷ এ নিয়ে কয়েক বার বিচার শালিসও হয়েছে৷

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, জিজ্ঞাসাবাদের জন্য লাকীর স্বামী ও শ্বশুরকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷

লাকির শরীরের ৯২ শতাংশ পুড়ে গেছে জানিয়ে এসআই বাচ্চু মিয়া বলেন, লাকির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে লাকির স্বামী ও শ্বশুরকে আটক করে শাহবাগ থানায় রাখা হয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)