রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ : গ্রেফতার ১
গাজীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ : গ্রেফতার ১

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নাজমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
৩ সেপ্টেম্বর শনিবার রাতে ধর্ষণের ঘটনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়৷ নাজমুল খৈরতুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে৷ ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷
টঙ্গী থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ধর্ষিত শিশুর বাবা টঙ্গীর বিভিন্নস্থানে ঝালমুড়ি বিক্রি করেন৷ শনিবার ভাইয়ের সঙ্গে এসে বাবার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে বাসায় ফিরছিল তারা৷ পথে ধর্ষক নাজমুল শিশুর ভাইকে কৌশলে বাড়ি পাঠিয়ে তাকে তার নিজের বাড়িতে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে৷ শিশুটি কান্নাকাটি শুরু করলে নাজমুল তাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়৷ পরে শিশুর বাবা ঘটনা জেনে টঙ্গী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ নাজমুলকে রাতেই গ্রেফতার করে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)