শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে চাকরি : ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে
প্রথম পাতা » জাতীয় » সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে চাকরি : ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে চাকরি : ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে

---বাংলাদেশ সেনাবাহিনীতে ৭৮ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে প্রথম পর্বে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী দীর্ঘমেয়াদি এ কোর্সে প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের সরাসরি লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন প্রার্থীদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

প্রশিক্ষণকালীন এমআইএসটির (MIST) অধীনে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং বিইউপির (BUP) অধীনে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা ও বিবিএ কোর্সে ডিগ্রি অর্জন করা যাবে। কোর্সটিতে আবেদনের জন্য বিস্তারিত :

শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড ও তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৮ তারিখে ১৭ থেকে ২১ বছর হতে হবে। তবে সেনাবাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। শুধু অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে।

নির্বাচন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের আগামী ১৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১৮ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এর পর আইএসএসবি পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েব সাইট ঠিকানায় (www.joinbangladesharmy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৮ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ