বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্বামীর পুরুষ লিঙ্গ কেটে পালিয়ে গেছেন স্ত্রী
স্বামীর পুরুষ লিঙ্গ কেটে পালিয়ে গেছেন স্ত্রী

সিলেট জেলা প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) সিলেটে স্বামীর পুরুষ লিঙ্গ কেটে পালিয়ে গেছেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় পতী বিধান দাস (৪৩) কে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার তালিব মিয়ার বাসায় ভাড়া থাকেন গোলাপগঞ্জ থানার বাঘা লালনগর এলাকার সুদীপ দাসের ছেলে বিধান দাস। তার স্ত্রীর সাথে পারিবারিক ঝগড়াঝাটি প্রায় লেগেই থাকে। বৃহস্পতিবার ভোরে তাদের ৪/৫ বছরের মেয়ের চিৎকার শুনে আশপাশ বাসার লোকজন এসে দেখেন বিধান দাসের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন। শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে। তার স্ত্রী নিখোঁজ। তারা দক্ষিণ সুরমা থানায় খবর দিলে পুলিশ এসে বিধানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে সেখানে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)