শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নির্বাক নরপিশাচ বদরুলের পরিবার ও তার আত্বীয়স্বজনরা
প্রথম পাতা » অপরাধ » নির্বাক নরপিশাচ বদরুলের পরিবার ও তার আত্বীয়স্বজনরা
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাক নরপিশাচ বদরুলের পরিবার ও তার আত্বীয়স্বজনরা

---সিলেট জেলা প্রতিনিধি ::(২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মি.) শাবিপ্রবির ছাত্র বদরুল কর্তৃক সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুঁপিয়ে ক্ষত বিক্ষত করায় ঘটনায় নির্বাক নরপিশাচ বদরুলের পরিবার ও তার আত্বীয়স্বজনরা। এই (বদরুল) কুলাঙ্গার আমাদের বংশের অভিশাপ, তার মুখ আমরা দেখতাম চাই না। ৫ অক্টোবর বুধবার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামে নিজ বাড়িতে এ মন্তব্য করেছেন বদরুলের চাচা আব্দুল হাই। প্রসঙ্গত এর আগে বদরুল আলমের শাস্তি চেয়েছেন তারই গর্ভধারিনী মা দিলারা বেগম। দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মুনিরজ্ঞাতিতে পৃথক আঙ্গিনায় আলাদা বাড়িতে বাস করেন বদরুলের চাচা আব্দুল হাই। তিনি জানান, বদরুল খুব ভালো ছাত্র ছিল দক্ষিণ খুরমা মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় থেকে বদরুল এসএসসি ও গোবিন্দগঞ্জ কলেজ থেকে এইচ এস সিতে খুব রেজাল্ট করে সে। এরপর ভর্তি হয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তার বাবা সৈয়দুর রহমানের খুব বড় স্বপ্ন ছিল বদরুলকে নিয়ে। ছয়মাস আগে তিনি মারা যান। পিতার মৃত্যুর পর টানা পোড়েনের সংসারের হাল ধরে রেখেছেন দর্জি দোকানী বড়ভাই নুরুল ইসলাম। ছোট দুই ভাইয়ের মধ্যে একজন কৃষি কাজ করে এবং অন্যজন স্কুলে পড়ে। একমাত্র বোন ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে স্নাতকের ক্লাসের ছাত্রী। বদরুল নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাতকের গৌবিন্দগঞ্জ আয়েজুর রহমান উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। বদরুলের কথা বলতে বলতে চাচা আব্দুল হাইয়ের চোখে পানি চলে এলো। চোখ মুছতে মুছতে তিনি বললেন, ‘‘আগে তো বদরুইল্লা ভালাই চলতো। কিন্তু তার ভিতরে যে কিতা আমরা জানতাম না। আমরা তারে খাছ দিলে পড়াত দিছলাম। সারা পরিবারের আশা-ভরসা আছিল তার উপরে। আর সে আইজ বংশের ইজ্জত মারলো। এই কুলাঙ্গারের মুখ দেখতাম চাই না। হের কথা আমরাকে আর জিগায়েন না।’’
প্রসঙ্গত, মৃত্যুপথযাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খুরমা গ্রামে। তার বাবা মাসুক মিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত। গত ইউপি নির্বাচনে তিনি ইউপি নির্বাচনে অংশ নিয়েছিলেন। বর্তমানে মাসুক মিয়া সৌদি প্রবাসী। মাতা মনোয়ারা বেগম গৃহিণী। তারা বর্তমানে আখালিয়া এলাকাতে বসবাস করছেন। খাদিজার এক ভাই শাহিন আহমদ চীনে ডাক্তারি পড়ালেখা করছেন। তিনি সেখানে রয়েছেন ২০১৩ সাল থেকে। আর বদরুলকে বুধবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহপরাণ থানায় নেওয়া হয়। সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাকে বুলেট প্রুফ জ্যাকেট পড়িয়ে কঠোর প্রহরায় আনা হয় সিলেট জেলা আদালতে। অতিরিক্ত চীফ ম্যাজিষ্ট্রেট উম্মে সরাবন তাহুরা কাছে বদরুল ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। বুধবার বিকালে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)