শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তিনদিন আটকে রেখে গৃহবধুকে ধর্ষন
প্রথম পাতা » অপরাধ » তিনদিন আটকে রেখে গৃহবধুকে ধর্ষন
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিনদিন আটকে রেখে গৃহবধুকে ধর্ষন

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) বন্ধু মিলনের বাড়িতে গৃহবধু সুরাইয়াকে (২১) তিনদিন আটকে রেখে ধর্ষন করেছে প্রতারক ও ধান- চাউল ব্যবসায়ী মিজানুর রহমান জীবন৷ জীবন জয়নগরে চাউলের ব্যবসার সাথে জড়িত ৷ ৫ আক্টোবর বুধবার বিকেলে আলহাজ্ব মোড়ের আলো ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্‍সাধীন সুরাইয়া দুজন সংবাদকর্মীর কাছে অঝোরে ক্রন্দনরত অবস্থায় অভিযোগ করে বলেছেন, তাকে তিনদিন আটকে রেখে জীবন ধর্ষন করেছে৷

সুরাইয়া ও তার এক আত্মীয়র দেওয়া বর্ননায় জানা গেছে, এক বছর আগে ভেড়ামারার আল্লার দরগা গ্রামের মৃত রাহাত আলীর মেয়ে সুরাইয়া আকতারের বিয়ে হয় একই গ্রামের শাকিল নামে এক ভদ্র স্বভাবের সার ব্যবসায়ীর সাথে৷ আবার সুরাইয়ার বড় বোনের বিয়ে হয় ভেড়ামারায়৷ জীবন ও সুরাইয়ার দুলাভাই ফরিদুলের মধ্যে বন্ধুত্ব ছিল৷ সেই সুবাদে ফরিদুলের বিয়ের বরযাত্রী যাওয়ার সুযোগ হয়৷ বরযাত্রী হিসেবে বিয়েতে গেলে জীবন ও সুরাইয়ার মধ্যে পরিচয় হয়৷ এরপর থেকে দুজনের মধ্যে নিয়মিত মোবাইলে যোগাযোগ অব্যাহত থাকে৷ জীবন মোবইলে তাকে বিয়ের প্রলোভন দিয়ে বার বার ঈশ্বরদীতে আসতে উদ্বুদ্ধ করলে সে গত শনিবার জীবনের ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে আসে৷ এরপর জীবন তার বন্ধু মিলনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে৷ সুরাইয়া অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে তাকে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ এ সময় জীবনের এক বোনও সাথে ছিল৷ ঘটনা জানার পর জীবনের ছলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের বাড়িতে কয়েকজন সাংবাদিক খোঁজ নিতে গেলে তাকে পাওয়া যায়না৷ তবে ঐসময় উপস্থিত বাড়ির লোকজন সুরাইয়া দুইদিন সেই বাড়িতে ছিল বলে স্বীকার করেন এবং তারা জীবনের মোবাইল নম্বর দিতে অস্বীকার করেন৷ সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জীবনের বাড়িতে গিয়ে জীবনের খোঁজ করেন এবং বিষয়টি পরিস্কারভাবে জানার চেষ্টা করে থানায় ফিরে আসেন৷
বুধবার সুরাইয়ার মা জহুরা খাতুন ও বড় বোন সোহাগী ঈশ্বরদী থানায় অভিযোগ দিতে গেলে ওসি তাদেরকে হাসপাতালে যেয়ে সুরাইয়াকে থানায় আনতে বলেন৷ কিন্তু তারা হাসপাতালে গিয়ে সুরাইয়াকে না পেয়ে হতাশ হয়ে পড়েন৷ তখন হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ তাদের বলেন, সুরাইয়াকে পাবনায় রেফার্ড করা হয়েছে৷ সুরাইকে পাবনায় রেফার্ড করায় তারা আবার থানায় ফিরে ওসিকে বিষয়টি জানান ৷ ঈশ্বরদী হাসপাতালের রেজিস্ট্রেশন নং ২৯৯৭, ভর্তি তারিখ ৩/১০/১৬৷ কিন্তু বিকেল ৪টায় সুরাইয়াকে আলহাজ্ব মিল মোড়ের ঐ আলো ডায়গনস্টিক সেন্টারে পাওয়া যায়৷ সেখানে তাকে স্যালাইন দেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন জানান৷ রাতেও তারা আলো ডায়গনস্টিক সেন্টারেই ছিল৷ পরে এখান থেকে সুরাইয়ার মা ও বোন তাকে নিয়ে থানায় যান৷
এদিকে একটি মহল জীবন ও মিলনের অপকর্ম আড়াল করতে এই ঘটনার মিমাংসা করার চেষ্টা চালায়৷ তারা মোটা অংকের টাকা নিয়ে থানা ও আশপাশের কিছু মানুষকে ম্যানেজ করার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে৷
এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরাইয়া, তার বোন ও মা থানায় লিখিত অভিযোগ করেছেন মামলা দায়েরের জন্য৷ ওসিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জীবনের বাড়িতে মঙ্গলবারের যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি, লেখায় ভুলত্রুটি থাকায় মামলা হিসেবে এন্ট্রি হয়নি, তদন্ত করে ব্যবস্থা নেবো ৷





অপরাধ এর আরও খবর

র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১ মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার

আর্কাইভ