শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও উত্তর পাড়া গ্রামের মাঝিবাড়ির কৃষক মো. হামিদুল্লাহর ছেলে হাসিব (১০) ৭ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে বজ্রপাতের আঘাতে নিহত হয়েছে৷ হাসিব নতুন কুড়ি কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র৷
স্থানীয় তরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার সায়েদুর রহমান দাদু জানান, কৃষক হামিদুল্লাহ ও তার ছেলে হাসিব শুক্রবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাড়ির পাশে বিলে ঘাস কাটতে গেলে বজ্রপাতের আঘাতে দুইজনই গুরুতর আহত হয়৷ পড়ে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক ডা. ইসমত জাহান শিশু হাসিবকে মৃত বলে ঘোষণা করেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন