শিরোনাম:
●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি
রাঙামাটি, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে গুলিসহ দুই ইউপিডিএফ কর্মী আটক
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে গুলিসহ দুই ইউপিডিএফ কর্মী আটক
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে গুলিসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

---মাটিরাঙা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলায় মাটিরাঙা উপজেলার দলদলি এলাকা থেকে একটি এলজি, দুই রাউন্ডগুলিসহ দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে সেনা বাহিনী।

সেনা বাহিনী সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর মঙ্গলবার রাতে সেনা বাহিনীর একটি দল উপজেলার সাপমারা এলাকার দলদলি পাড়া ঘেরাও করে তল্লাশী চালায়।

এসময় পাড়ার ধনকৃষ্ণ কার্বারীর বাড়ি থেকে খাগড়াছড়ি সদর উপজেলার গাছবন প্রকল্প এলাকার ববেন্দ্র চাকমার ছেলে সনাতন চাকমা ওরফে অর্জুন চাকমা( ৪৫) এবং মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা এলাকার জ্যোতিরময় চাকমার ছেলে এলিন চাকমা(২০)কে আটক করে।

এসময় তার বাড়ি তল্লাশী করে চটের ব্যাগে মোড়ানো একটি এলজি ও দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল উদ্ধার করে সেনা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনা বাহিনীর কাছে তারা নিজেদেরকে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী এবং মাটিরাঙার সাপমারা, ব্যাঙমারা, ১০ নং মুসলিম পাড়া, পূর্ব খেদা ছড়া এলাকায় চাঁদা আদায়ের কাজে নিয়োজিত বলে স্বীকার করে।

এলিন চাকমার বিরুদ্ধে স্থানীয় মাটিরাঙা থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু এ তথ্য নিশ্চিত  করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)