শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন
প্রথম পাতা » অপরাধ » সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী খুন

---সিলেট জেলা প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি.) বৃহস্পতিবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার নয়া বাজারে আজদর আলী’ নামের এক নৈশপ্রহরী খুন হয়েছে।

নিহত আজদর আলী ব্রাক্ষন বাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নয়া বাজারে অস্থায়ী নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত আজদর আলী দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে বিশ্বনাথের কাইয়া-কাইড় বাজারে (নয়া বাজার) বসবাস করে আসছে।

বৃহস্পতিবার দিবাগত ভোররাতে বাজারের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা মসজিদের অযুখানায় আজদর আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার শরীরে একাধিক ছুরিকাঘাত দেখা যায়।
নামাজে আসা মুসল্লীদের ধারণা নৈশ প্রহরী আজদর আলী নামাজ পড়ার জন্য অযুখানায় অযু করতে আসলে দুর্বৃত্তরা হয়তো একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আর অতিরিক্ত রক্তকরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। তবে কি কারণে নৈশপ্রহরীকে খুন করা হতে পারে তা জানা যায় নি।

নৈশপ্রহরী আজদর আলী দুর্বৃত্তদের হামলায় খুন হওয়ার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)