বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চলছে হরতাল: বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
খাগড়াছড়িতে চলছে হরতাল: বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৪৮মি.) পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে বাঙালি সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়িতে ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল চলাকালে পার্বত্য সমঅধিকার আন্দোলন সংগঠনের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল সামাবেশে পুলিশের বাঁধা ৷
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সধারণ সম্পাদক নাছির তালুকদারের নেতৃত্বে পৌর শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে৷
মিছিলটি ভাঙা ব্রিজ থেকে শুরু হয়ে কোর্ট রোড মোড় ঘুরে ভাঙা ব্রিজে এসে শেষ হয়৷ তখন সেখানে প্রতিবাদ সমাবেশ করতে চাইলে পুলিশ নেতাকর্মীদেরকে বাঁধা প্রদান করে৷
এদিকে, সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখের কয়েকটি পয়েন্টে হরতাল সমর্থকদের দেখা গেছে৷
হরতালে খাগড়াছড়ি শহরে সীমিত দোকানপাট খোলা ও কিছু টমটম ও রিক্সা চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লা ও অভ্যন্তীরণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে৷
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১৷
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা শুরু থেকে এ আইনের বিরোধিতা করে আসছিলেন৷





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ