শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুরুদাসপুরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ

---

গুরুদাসপুর প্রতিনিধি:: আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের অবহেলার কারনে নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় কাচারিপাড়া কালিবাড়ি সংলগ্ন দূর্গা মন্দিরের ৬টি প্রতিমা ভাংচুর করেছে দুস্কৃতিকারীরা এবং ওই দূর্গা মন্ডপে কর্তব্যরত আনসার সদস্য এপিসি রজিব আলী দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর জখম হয়৷ প্রতিবাদে হিন্দু-মুসলিম, নারী-পুরুষ লাঠি-ঝাটা হাতে বিক্ষোভ মিছিল করে রাসত্মায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং কাঠের গুড়ি ফেলে দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানার গেট অবরোধ করে রাখে৷
গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্‍সাধীন আহত আনসার সদস্য এপিসি রজিব আলী জানায়, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মুখে গামছা বাঁধা কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্র হাতে চাঁচকৈড় বাজারপাড়ার কালি মন্দির সংলগ্ন দূর্গা মন্ডপে ঢুকে তাকে মারপিট করে দূর্গা প্রতিমা সহ ৬টি প্রতিমা ভাংচুর করে চলে যায়৷
এ ঘটনায় মাইক্রো ড্রাইভার জাহিদ (৩২) ও ওমর আলী (৩০) নামের সন্দেহভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে পুলিশ৷
খবর পেয়ে সকাল ১০টার দিকে স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হিন্দু ধর্মাবলম্বিদের উদ্দেশ্যে বলেন, এ ঘটনায় আমরা দুঃখিত ও লজ্জিত ৷ প্রতিমা ভাংচুরকারীদের বিরুদ্ধে তড়িত্‍ ব্যবস্থা নেয়া হবে৷
এসময় নাটোর জেলা প্রশাসক মো. মশিউর রহমান, নাটোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বড়াইগ্রাম সার্কেলের এএসপি শফিকুল ইসলাম, ওসি মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন ঘোষ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷
খোঁজ নিয়ে জানা যায়, ওই দূর্গা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে গুরুদাসপুর থানার এএসআই সাইফুল ইসলাম ছাড়াও ৪জন আনসার সদস্য দায়িত্বরত থাকার কথা ছিল৷ কিন্তু ঘটনার সময় একমাত্র আনসার সদস্য ছাড়া অন্য কেই উপস্থিত ছিলেন না৷ যার কারনে দুস্কৃতিকারীরা আনসার এপিসি রজিব আলীকে একা পেয়ে মারপিট করে গুরুতর জখম করে নির্ভিগ্নে মন্ডপে ঢুকে ৬টি প্রতিমা ভাংচুর করে চলে যায়৷
ওই পূজা মন্ডপের সাধারন সম্পাদক মদন কর্মকার বলেন, মন্দির থেকে রাত ৩টার দিকে বাড়ি যাওয়ার পর ৫টার দিকে ফোনে আমাকে জানানো হয় প্রতিমা ভাংচুর করা হয়েছে ৷ তাত্‍ক্ষনিক পুলিশকে ঘটনাটি অবহিত করে মন্দিরে গিয়ে দেখি ৬টি প্রতিমার মাথা নেই৷
চাঁচকৈড় হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি বিমল চন্দ্র কুন্ডু ক্ষোভে দুঃখে বলেন, প্রশাসনের দায়িত্বহীনতার কারনে এ ঘটনা ঘটেছে ৷
ওই পূজা মন্ডপ সহ ৬টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এএসআই সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনার সময় চাঁচকৈড় ধানহাটা রাজরাজেশ্বরী নাট মন্দিরে দায়িত্ব পালন করছিলেন৷
এ ব্যাপারে নাটোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন মুন্সি বলেন, দুস্কৃতিকারীরা যত শক্তিশালীই হোক না কেনো, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে ৷ আপলোড : ২৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৩৮মিঃ

 





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)