শুক্রবার ● ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে বিদেশী মদসহ গ্রেফতার ২
সিলেটে বিদেশী মদসহ গ্রেফতার ২
সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগী বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বিয়ানী বাজার থানার এস.আই শেখর রঞ্জন পালের নেতৃত্বে একদল পুলিশ গোলাপ রবিদাসের বসত ঘরে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির গড়রবন্দ এলাকার নিতায়ী রবিদাসের পুত্র গোলাপ রবিদাস (৪২) ও পৌরসভার লাসাইতলা এলাকার মৃত নূর উদ্দিনের পুত্র জুবের আহমদ (৩৫)।
বিয়ানীবাজার থানার এস.আই শেখর রঞ্জন পাল জানান, ৪০ বোতল ভারতীয় মদসহ দু’জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এস.আই শেখর রঞ্জন পাল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ১৭/২০/১০/১৬।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)