শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৪
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৪
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৪

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::গাজীপুরের কাপাসিয়া, গাজীপুর সদর ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ চার জন নিহত হয়েছেন ৷
২৩ অক্টোবর শুক্রবার সকাল পৌনে ১০টায়, সাড়ে ৭টা ও সাড়ে ৮টার দিকে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে ৷
নিহতরা হলেন-কাপাসিয়ার তরগাঁও এলাকায় স্থানীয় হোটেল ব্যবসায়ী আলী আকবর (৬০) তার নাতি হৃদয় হোসেন ওরফে লোকমান (১৭), কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের মৃত সুরুজ আলী ফরাজীর ছেলে ফাইজুদ্দিন ফরাজী (৫৫) ও নেত্রকোনার মদন উপজেলার বাশরী এলাকার সোহেল রানার স্ত্রী ফাহিমা আক্তার (১৮)৷
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুদ্দোজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সকাল পৌনে ১০টার দিকে কাপাসিয়ার আমরাইদ বাজার থেকে হোটেল ব্যবসায়ী আলী আকবর (৬০) ও তার নাতি লোকমান (১৬) মাংস কিনে মোটরসাইকেলে কাপাসিয়া বাজারে তাদের হোটেলে যাচ্ছিল ৷ পথে তরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীতগামী শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এতে ঘটনা স্থলেই দাদা-নাতি নিহত হন ৷
পরে এলাকাবাসী ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে ৷ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-কিশোরগঞ্জ সড়কটি অবরোধ করে রাখে ৷ পরে পুলিশ গিয়ে সকাল সাড়ে ১১টা দিকে অবরোধ সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে ৷
খবরের সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ  আহসান উল্লাহ আমাদের প্রতিনিধিকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে ৷
এদিকে, নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাহারুল আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফাতমো আক্তার ওরফে ফাহিমা (১৮) তার কর্মস্থল গাজীপুর সদরের ভোগড়া এলাকার পশমী সুয়েটার কারখানায় যাচ্ছিলেন৷ পথে স্থানীয় কলম্বিয়া সুয়েটার কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় ৷ এতে ঘটনাস্থলেই তিনি মারা যান ৷ স্বামী সোহেল রানার সঙ্গে স্থানীয় কলমশ্বের মালেকের বাড়ি এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিনি ৷ তার স্বামী সোহেল রানা একই কারখানার নিটিং অপারেটার ৷ ফাহিমা শেরপুরের শ্রীবর্দী থানার ডইলডইল্যা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে ৷
নিহত ফাহিমার মামা আব্দুর রহমান প্রতিনিধিকে জানান, সকালে কারখানায় যাওয়ার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ৷ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷
তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠায় ৷
অপরদিকে, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছাত্তার  জানান, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী লেগুনা গাজীপুরের শ্রীপুর বাজার থেকে গোসিঙ্গা যাওয়ার পথে কর্ণপুর বাজারের পাশে বাই সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী ফাইজুদ্দিন ফরাজী (৫৫) নিহত হন ৷ নিহত ফাইজুদ্দিন কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের সুরুজ আলী ফরাজীর ছেলে ৷
তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের নিকট হস্তাস্তর করা হয়েছে ৷

 আপলোড: ২৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ৫৫ মিঃ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)