শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৭কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২২মি.) গাজীপুরে ট্রাকচাপায় তানিয়া আক্তার (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন৷ এসময় তার কোলে থাকা ৫ মাস বয়সী শিশু সন্তান অল্পের জন্য রক্ষা পেয়েছে৷
২২ অক্টোবর শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তালগাছ এলাকায় এ ঘটনা ঘটে৷
তানিয়া আক্তার স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী৷
নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই আবদুল সালাম জানান, তানিয়া কুনিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ওই কারখানায় চাকরি করতেন৷ সকাল ৬টার দিকে কারখানায় যাওয়ার পথে কুনিয়া তালগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ময়নসিংহগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়৷ এসময় ঐ নারী শ্রমিকের কোলে থাকা ৫ মাস বয়সী মেয়ে শিশুকে পাশের সড়কে ছুড়ে দিলে অলৌকিকভাবে বেঁচে যায় সে৷ স্থানীয়রা উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ খবর পেয়ে পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদনত্মের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)