শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার
বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মি.) ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের গন্ডবিলাপাড়া গ্রাম বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়৷ ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ নেতৃত্বে৷

‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে লিপু নামের এক বখাটে৷ এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্‍সা নিচ্ছেন৷

সোমবার গভীর রাতে লিটুকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা বিপুল কুমার মজুমদার৷ এরপর পুলিশ তার দুই নিকটা আত্মীয় রুহুল আমিন ও রুপাকে আটক করে৷

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামি লিটু নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ৷

“এ সময় লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে৷ আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে৷ এক পর্যায়ে লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়৷”

লিটুর পরিবার দাবী, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আদর্শপাড়া থেকে পুলিশ লিটুকে গ্রেফতার করে নৃশিংহপুর গ্রামে নিয়ে তার পায়ে গুলি করে৷ পরদিন ২৬ অক্টোবর বুধবার ভোর ৩:৪৫ মিনিটে লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে৷

ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান, পুলিশ কর্মকর্তা আজবাহার৷

উল্লেখ্য, ঝিনাইদহে দির্ঘদিন চুটিয়ে প্রেম তারপরে লেনা দেনা অত:পর অন্য স্থানে বিবাহ দেওয়ায় পুজা (১৬) নামে এক স্কুলছাত্রীর সাথে বাকবিতন্ডের এক পর্যায়ে ছুরিকাঘাত করে আহত করেছে লিটু (১৮) নামের অসহায় এক যুবক৷

গত সোমবার সন্ধ্যার দিকে পুজাদের নিজ বাসার ছাদের উপর এ ঘটনা ঘটে৷

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিপুল মজুমদার সোমবার রাতেই ৫ জনকে আসামি করে মামলা করে৷ পরে পুলিশ গতরাত ১ টার পরে উপশহরপাড়ার নিজবাসা থেকে লিটুর দুলাভাই বাবুর ভগ্নিপতি-রুহুল ও তার স্ত্রী রুপাকে গেফতার করে বলে প্রতিবেশিরা সাংবাদিককে জানিয়েছেন৷

আহত পুজা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে৷

পুজা শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী৷ ঘটনার সময় পূজা ছাদে বসে ছিল৷ এ সময় লিটু নামের এক বখাটে বাড়ির পেছনের গাছ বেয়ে উপরে উঠে তাকে ছুরকাঘাত করে৷

আহত পুজার চিত্‍কারে পরিবারের সদস্য দৌড়ে এলে লিটু পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পূজার ভাই রিপন মজুমদার জানায়, গত একবছর হলো এলাকার বখাটে তরুণ লিটু তাকে উত্ত্যাক্ত করে আসছিল৷ সমপ্রতি পূজার একটি বিয়ের কথা চলছে৷ এরই মধ্যে লিটু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে জখম করেছে৷

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বখাটে লিটুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ৷

অপরদিকে, উপশহর পাড়ার জয়নাল আবেদিন সাংবাদিককে বলেন,পুজা ও লিটুকে নিয়ে কিছুদিন পুর্বে একটি ঘটনায় পাড়ার প্রভাবশালীরা পাঁচ হাজার টাকা জরিমানা করে৷

এ ব্যাপারে পুজার বাবা বিপুল সজুমদার সাংবাদিককে বলেন, আমার মেয়ের গলার চেন ছিনতায় করতে এসে বখাটে লিটু-পুজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)