শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে দুর্বৃত্তরা মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা করেছে
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে দুর্বৃত্তরা মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা করেছে
শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে দুর্বৃত্তরা মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা করেছে

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১১.৩১মি.) জমিজমা ও সামাজিক বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামে ২৮ অক্টোবর শুক্রবার মধ্যরাতে মোহন আলী মুন্সি (২৮) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে৷ তিনি একই গ্রামের হাফিজুর রহমান মুন্সির ছেলে৷

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামে জমিজমা নিয়ে জনৈক হাসানুজ্জামান তিতুর সঙ্গে ফিরোজ আহমেদ ফেদু নামে এক ব্যক্তির বিরোধ চলছিল ৷ বিষয়টি আদালতেও গড়ায় ৷

দুই মাস আগে তিতুর সমর্থকরা ফিরোজ আহম্মেদ ফেদুকেও কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠায়৷ তার জের ধরেই ফেদু সমর্থকরা আবারো ফেদু সমর্থক মোহন মুন্সির উপর হামলা চালায়৷

তিনি আরো জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইস্তেগাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোহন মুন্সি, মুসলিম বিশ্বাস ও অন্য একজন৷

এ সময় রাস্তার পাশে ওত্‍ পেতে থাকা তিতু সমর্থকরা ফেদু সমর্থকদের উপর হামলা চালায় ৷ তারা ধারাল অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায় ৷ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক ডা. মাসুদউজ্জামান রুমন মোহন আলী মুন্সিকে মৃত ঘোষণা করেন ৷

চিকিত্‍সক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারনে অনেক আগেই মোহনের মত্যু হয়েছে ৷ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে৷  হামলায় আহত মুসলিম বিশ্বাস ও অন্যজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

এ ঘটনায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে পুলিশ হাসানুজ্জামান তিতুকে পুলিশ গ্রেফতার করেছে ৷ গ্রামে উত্তেজনা বিরাজ করছে ৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সামজিক বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে ৷

এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ আসামি ধরার চেষ্টা চলছে ৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)