সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিকলে বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে শিকলে বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে পায়ে শিকল বাঁধা অবস্থায় বায়েজিদ আলম তালুকদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
৩১ অক্টোবর সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে৷
তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা ইসলামপুর এলাকার মাহবুব আলম তালুকদারের ছেলে৷
নিহতের বাবা মাহবুব জানায়, তিনি এবং তার ছেলে বায়েজিদ টঙ্গীর বনমালা রোডে মাছিমপুর এলাকার হারুন সরকারের ভাড়া বাড়িতে থেকে ফারুক নামে এক পত্রিকার হকারের কাছ থেকে পত্রিকা নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন৷
হকার ফারুক বায়েজিদের কাছে পাওনা টাকা আদায়ের জন্য জেলা শহরের শিববাড়ি এলাকা থেকে রবিবার অপহরণ করে নিয়ে আসে৷ পরে টঙ্গীর বনমালা এলাকার হারুন সরকারের বাড়ির একটি কক্ষে রবিবার থেকে পায়ে শিকল বেঁধে আটকে রাখে৷ সংবাদ পেয়ে সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে৷
উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
লাশের পায়ে শিকল বাঁধা অবস্থায় ঘরের ফ্যানের সঙ্গে অর্ধ-ঝুলন্ত অবস্থায় ছিল৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা