সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে আওয়ামীলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সিলেটে আওয়ামীলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করা হয়েছে।৩০ অক্টোবর রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙে বাসায় ঢুকে। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৩ টি মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক শিবলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি শিবলী জানান- ডাকাতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)