মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন
ঢাকা প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৪মি.) চলমান আন্দোলনকে বেগবান করা ও সম-সাময়িক সকল বিষয় পর্যালোচনা করতে ৩০ অক্টোবর ২০১৬ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটির বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের সাথে সমন্বয়হীনতার অভিযোগে উক্ত বৈঠকে সকল উপদেষ্টাদের সম্মতিক্রমে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাব্বির আহমেদ কে উপদেষ্টা পরিষদের সম্মানিয় সদস্য করা হয়। এবং সভাপতির পদ শূন্য হওয়ায় বেশির ভাগ উপদেষ্টাদের সম্মতিক্রমে গঠনতন্ত্র অনুযায়ী কমিটির বাকি সময়ের জন্য সিনিয়র সভাপতি (১) ও খাগড়াছড়ির ওয়ার্ড কমিশনার আবদুল মজিদকে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দেয়া হয়। এবং সবার সাথে পরামর্শ করে আগামী দিনের আন্দোলনকে আরো শক্তিশালী করতে পরামর্শ দেয়া হয়।
উপদেষ্টা পরিষদের সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুনের সভাপতিত্বে প্রোগ্রাম পরিচালিত হয়। তিনি নতুন সভাপতিকে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের কর্মসূচীকে বাস্তবায়ন করার পরামর্শ দেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের