শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » জাতীয় ব্যবসায়িক ফোরাম (বাফকম) এর যাত্রা শুরু
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » জাতীয় ব্যবসায়িক ফোরাম (বাফকম) এর যাত্রা শুরু
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ব্যবসায়িক ফোরাম (বাফকম) এর যাত্রা শুরু

---ড. মু. জানে আলম রাবিদ :: নভেম্বর ২ বুধবার, দিনটি ছিল বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন।

এই দিনে আত্মপ্রকাশ হল বৈষম্যহীন ব্যবসায়িক প্রতিযোগিতা ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় ব্যবসায়িক ফোরাম এর যাত্রা শুরু - Bangladesh Alliance for Fair Competition (BAFCOM).

বাফকম (BAFCOM) নিয়ে জরুরী প্রশ্নোত্তরঃ
১. বাফকম (BAFCOM) কী ?
- বাফকম হল সম্প্রতি আত্মপ্রকাশিত Bangladesh Alliance for Fair Competition (BAFCOM) নামক একটি অলাভজনক ব্যবসায়িক জোট।

২. বাফকমের উদ্দেশ্য কী ?
- বাফকমের প্রধান উদ্দেশ্য হল সকল ব্যাবসায়িক খাতে সুষ্ঠু ও বৈষম্যহীন প্রতিযোগিতা নিশ্চিত করা।
- সুষ্ঠু ও বৈষম্যহীন প্রতিযোগিতা নিশ্চিতকল্পে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা ও সরকারকে সহায়তা করা।
- সুষ্ঠু ও বৈষম্যহীন প্রতিযোগিতা নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনে কাজ করা।
- দেশের ভোক্তা সাধারণ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় Competition Act 2012 এর আওতায় কাজ করা।

৩. অনেক সংগঠনই আছে, আবার বাফকম কেন ?
- হ্যাঁ, দেশে অনেক ব্যবসায়িক সংগঠন আছে। কিন্তু সব সংগঠন শুধুমাত্র তাদের নিজস্ব সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে।
- সামগ্রিকভাবে i) দেশের সমগ্র ভোক্তা সাধারণের স্বার্থে, ii) সব ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী এবং iii) বিশেষায়িত আইনী পরিকাঠামোর মধ্যে কোনো সংগঠন কাজ করে না।
- তাই বাফকম এমন একটি অলাভজনক সমন্বিত জোট বা প্লাটফর্ম যেটি ঐ সকল সীমাবদ্ধতা দূর করে সামগ্রিকভাবে দেশের সমগ্র ভোক্তা সাধারণের স্বার্থে, সুষ্ঠু ও বৈষম্যহীন প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সব ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীলতায় এবং বিশেষায়িত আইনী পরিকাঠামোর মধ্যে কাজ করবে।
- বাফকম বংলাদেশের সকল ব্যবসায়িক সংগঠন বা ফোরামকে সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা নিশ্চিতকল্পে বাফকমের সাথে একজোট হয়ে কাজ করার উদাত্ত আহবান জানাচ্ছে।

৪. বাফকম কি বেসিসের নিজস্ব কোনো সংগঠন ?
-না। বাফকম সকল ব্যবসায়ীক ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিত্ব করে। সে হিসেবে বেসিস অন্যান্য সংগঠনের মতই (যেমনঃ ডিসিসিআই, সিপিএএবি, ক্যাব, জেসিআই, ইত্যাদি) বাফকমের সদস্য মাত্র।

৫. বাফকমের নেতৃত্বে কারা আছেন ?
- বাফকমের নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়ীক ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।

৬. বাফকম কি Copyright Act, Intellectual Property Right Act অথবা Telecom Act নিয়েও কাজ করে ?
- সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা নিশ্চিতকল্পে বাফকম মূলত Competition Act নিয়ে কাজ করে। আর Copyright Act এবং Intellectual Property Right Act দুটি Competition Act এর পরিপূরক। সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা নিশ্চিতকল্পে বাফকম Telecom Act সহ দেশে বিদ্যমান অন্যান্য আইন নিয়েও কাজ করবে।

৭. বাফকম কি শুধু টেলকো বা Grameen Phone’র বিরুদ্ধে ?
- না। বাফকম দেশের সকল ব্যাবসায়িক প্রতিষ্ঠান যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায় বিকাশের পরিপন্থী, ভোক্তা অধিকার লঙ্ঘনকারী এবং সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা সৃষ্টির অন্তরায় –তাদের বিরুদ্ধে এবং তা আইনসম্মতভাবে Competition Act এর আওতায়। যেহেতু টেলিকম সেক্টর বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং এই সেক্টরের অনেক কর্মকাণ্ডই Competition Act এর আওতায় অবৈধ তাই সহজবোধ্য একটু উদাহরণ হিসেবে এই সেক্টরের নাম উল্লেখ করা হয়েছে। বাফকম কোনো বিশেষ প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয়।

৮. বাফকমের কার্যক্রমের সুফল কী ?
- সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা সৃষ্টি করা।
- ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করা।
- Monopoly, Oligopoly, Syndicate, Planned Barrier to New Business প্রতিরোধ করা।
- Predatory Pricing এবং Cross Subsidy বন্ধ করা।
- Net Neutrality নিশ্চিত করা।
- অধিক কর্মসংস্থান সৃষ্টি করা।
- উৎপাদনশীলতা বৃদ্ধি।
- নতুন নতুন পণ্য উদ্ভাবন।
- দেশীয় শিল্পের অধিকতর সুরক্ষা।
- প্রতিযোগিতামূলক মুল্যের মাধ্যমে ক্রেতার ক্রয় ক্ষমতা বাড়ানো।
- পরিশোধিত মূল্যে সঠিক ও গুনগতমানসম্পন্ন সেবা নিশ্চিত করা।
- ক্রেতাকে পণ্য ও সেবার বাজার সম্পর্কে সঠিক ও তুলনামূলক তথ্য প্রাপ্তির সহজ সুযোগ করে দেয়া।

৯. বাফকম কিভাবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে ?
-বাফকমের কার্যক্রম থেকে প্রধানত উপকৃত হবেন আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এবং নতুন উদ্যোক্তারা। উপরে উল্লেখিত বর্ণনায় তার কিছুটা উল্লেখ আছে।
এ ছাড়াও Competition Act এর আওতায় তারা প্রয়োজনীয় আইনী সহায়তা পাবেন।

১০. বাফকম কি বড় ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে ?
- না। বড় বা ছোট মুখ্য বিষয় নয়। Competition Act এর আওতায় (Copyright Act এবং Intellectual Property Right Act সহ)যারা অবৈধ কার্যক্রম পরিচালনা করবেন-বাফকম তাদের বিরুদ্ধে।

১১. যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অধিকার আছে দেশের আইন মেনে যে কোনো এবং যত খুশী ব্যাবসা করা। এটা তাদের মৌলিক অধিকার।
সঠিক। তবে সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা নিশ্চিতকল্পে, ভোক্তা অধিকার রক্ষায় এবং দেশের বৃহত্তর স্বার্থে Competition Act, Copyright Act এবং Intellectual Property Right Act গুলোও যে মানতে হবে!

১২. বাফকম কিভাবে সাধারণ ভোক্তা-স্বার্থ সংরক্ষণ করবে ?
- প্রতিযোগিতামূলক মুল্যের মাধ্যমে ক্রেতার ক্রয় ক্ষমতা বাড়ানো।
- পরিশোধিত মূল্যে সঠিক ও গুনগতমানসম্পন্ন সেবা নিশ্চিত করা।
- ক্রেতাকে পণ্য ও সেবার বাজার সম্পর্কে সঠিক ও তুলনামূলক তথ্য প্রাপ্তির সহজ সুযোগ করে দেয়া।
Competition Act এর আওতায় তারা প্রয়োজনীয় আইনী সহায়তা দেয়া।

১৩. বাফকম কি সরকারের সাথে সম্পর্কযুক্ত ?
-না। বাফকম সম্পূর্ণভাবে একটি অলাভজনক প্রাইভেট সেক্টর জোট।

১৪. বাফকম কিভাবে সরকারের সাথে সহায়তা করবে ?
-বাফকম সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসায়ীক প্রতিযোগিতা নিশ্চিতকল্পে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর বিশেষ করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে।

১৫. পৃথিবীর অন্য কোনো দেশে কি এমন আইন আছে ?
- আছে। তবে বিভিন্ন দেশে বিভিন্ন নামে। যেমনঃ USA তে Antitrust Law, European Union-এ Competition Law, China এবং Russia তে anti-Monopoly Law, ইত্যাদি।

১৬. বাফকম কি বিদেশী কোম্পানিদের বিরুদ্ধে ?
- না। তবে আমরা দেশীয় শিল্পের বিকাশের পক্ষে। কোনো বিদেশী কোম্পানি যদি Competition Act, Copyright Act এবং Intellectual Property Right Act সহ আমাদের দেশের বিদ্যমান সব আইন মেনে ব্যবসা করে তাহলে আমাদের সমস্যা নেই।

১৭. একজন ভুক্তভোগী বা অভিযোগকারী কিভাবে বাফকমের সাথে যোগাযোগ করবে ?
- বাফকমের দফতরে যোগাযোগ করতে হবে। শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। আপাতত bafcom.org-এ চোখ রাখুন।

১৮. বাফকম কি ভুক্তভোগী বা অভিযোগকারীকে কোনো আইনি সহায়তা প্রদান করবে ?
- হ্যাঁ। Competition Act ও সংশ্লিষ্ট অন্যান্য আইনের আওতায় তারা প্রয়োজনীয় আইনী সহায়তা পাবেন।

১৯. বাফকম তার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ও লোকবল কোথায় পাবে ?
-এ ব্যাপারে একটা সুষ্ঠু, স্বচ্ছ ও যথার্থ কার্যক্রম প্রক্রিয়াধীন।

২০. উপর্যুক্ত Competition Act 2012 কোথায় পাওয়া যাবে ?
- আপনারা এখানে বর্ণিত লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)