শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জেল হত্যা দিবস পালন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জেল হত্যা দিবস পালন
বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জেল হত্যা দিবস পালন

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৭মি.) জেল হত্যা দিবস পালন উপলক্ষে ‘বঙ্গতাজ’ তাজউদ্দীন আহমদের জন্মস্থান গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩ নভেম্বর বৃহস্পতিবার জেল হত্যা দিবস পালিত হয়েছে৷

গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, আলোকচিত্র প্রদর্শনী এবং রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান শুরু হয়৷

৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ আনুষ্ঠানিকভাবে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এ সকল কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল হাদি শামীম, আব্দুর রউফ নয়ন, ডাঃ আমির হোসাইন রাহাত, ডাঃ প্রনয় ভূষণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

এ উপলক্ষ্যে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন৷

দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷

এছাড়া বাদ মাগরিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার কর্মময় জীবনের উপর এবং “উন্নয়নে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা” শীর্ষক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়েছে৷

অপরদিকে জেলহত্যা দিবস উপলক্ষ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির উদ্যোগে মেডিকেল কলেজে সংরক্ষিত তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, কালো ব্যাজ ধারণ, দোয়া ও মিলাদ এবং আলোচনা সভার আয়োজন করা হয়৷

সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুবাস চন্দ্র সাহা, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সহযোগী অধ্যাপক ডাঃ জসিম উদ্দীন মৃধা, বিএমএ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কমরউদ্দিন, বিএমএ গাজীপুর জেলা শাখার কেন্দ্রীয় কাউন্সিলর ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রনয় ভূষণ দাসসহ মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষকরা উপস্থিত ছিলেন৷
---
বক্তারা জাতীয় চার নেতা হত্যার সাথে জড়িত ঘাতকদের বিচার দাবী করেন৷

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করে৷ এর পর থেকে কলঙ্কময় দিনটি জাতি জেল হত্যা দিবস হিসেবে পালন করে আসছে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)