বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে ভূমি বিরোধের জেরে ১ জন খুন
আলীকদমে ভূমি বিরোধের জেরে ১ জন খুন
![]()
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বান্দরবানের আলীকদম উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছে৷
২ নভেম্বর বুধবার বিকালে উপজেলার দঃ পূর্ব পালং পাড়ায় দু’পক্ষের মধ্যে এঘটনা ঘটে৷ নিহত ব্যক্তির নাম ওমর আলী (৬৫)৷ তিনি ওই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহত ওমর আলী ও আব্দুল কালেকের সাথে উভয় পক্ষের জমির মধ্যবর্তী একটি খাস জায়গার মালিকানা নিয়ে বিরোধ বিদ্যমান ছিল৷ তারই জের ধরে গত বুধবার বিকাল পাঁচটার দিকে এ জমির মালিকানা নিয়ে ওমর আলী ও আব্দুল খালেক পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়৷
এক পর্যায়ে দু’পক্ষের পরষ্পরের উপর হামলা চালায়৷ এতে ওমর আলীর মাথায় গুরম্নতর জখম হয়৷ পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা শেষে কক্সবাজার সরকারি হাসপাতালে রেফার করেন৷
সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার দিনগত রাত দুইটার তিনি মারা যান৷
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জমিজমা বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে বলে শুনেছি৷
তবে এখনো থানায় অভিযোগপত্র পাওয়া যায়নি৷ ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটকে অভিযান পরিচালনা করেছে৷ তবে কাউকে আটক করা যায়নি৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই