বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন
খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন

মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৩মি.) সারা দেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায় শোকর্যালীসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে ৷
বৃহস্পতিবার সকাল ১১টায় কদমতলীস্থ জেলা আ’লীগে’র অস্থায়ী দলীয় কার্যালয়ে থেকে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়৷ র্যালীটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়৷
পরে টাউন হলের সামনে বঙ্গবন্ধু স্মৃতি ভাষ্কর্য্য চেতনায় জাতীয় দলীয় পাতাকা উত্তোলন, স্থাপিত জাতির পিতা ও জাতীয় চার নেতার আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও শোকসভা অনুষ্ঠিত হয়৷
শোক সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আ’লীগে’র সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া, মনির হোসেন খান ও জেলা আ’লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী বক্তব্য রাখেন৷
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ\’লীগের সহ-সভাপতি কংজুরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১