শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জাতি’র পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি পোড়ানোর অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জাতি’র পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি পোড়ানোর অভিযোগ
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে জাতি’র পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জয়ের ছবি পোড়ানোর অভিযোগ

---চাটমোহর প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০৪মি.) ৩ নভেম্বর বৃহস্পতিবার পাবনার চাটমোহরের মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মো. আব্দুল হামিদ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি ও কলেজের গুরত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে৷

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে ৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেছে৷

কলেজটির গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল কাদের বাদী হয়ে ৪ নভেম্বর শুক্রবার চাটমোহর থানায় একটি জিডি করেছেন৷ জিডি নং ১৫৫ তারিখ ৩/১১/২০১৬৷
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, কলেজের দ্বিতল অফিস ভবনের পূর্বপাশে প্রায় ২৫ বর্গফুট এলাকা জুড়ে পুড়িয়ে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ও কলেজের গুরত্বপূর্ণ কাগজপত্রের ধ্বংসাবশেষ ছাই ভষ্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং বিক্ষোভ মিছিল করেন৷

---
কলেজের গভর্নিং বডির সদস্য জহুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রুহুল আমীন ও বর্তমান ইউপি সদস্য হাসেন আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কলেজের কাগজ পত্র পূড়িয়ে ফেলার কথা শুনে কলেজে গিয়ে পুড়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর ছবিসহ কাগজপত্রের ধ্বংসাবশেষ দেখতে পাই৷

এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন৷

কলেজের পার্শবর্তী বাড়ির অজিত চক্রবর্ত্তী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কলেজের উপর দিয়ে বাড়ি ফেরার সময় দেখি কলেজের অনেক কাগজ পত্র পোড়ানো হচ্ছে৷ মংলা শেখ এর ছেলে জাহাঙ্গীর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কলেজ মাঠের উপর দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কলেজের কাগজ পত্র পোড়ানো হচ্ছে৷

এ ছাড়া আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মালেকসহ অনেকে ছবিসহ কলেজের অনেক কাগজ পত্র পোড়াতে দেখেছেন৷
কলেজটির গভর্নিং বডির সভাপতি হাজী মো. আব্দুল কাদের দায়েরকৃত সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, শুক্রবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুরত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলেন৷

সম্প্রতি কলেজে অভ্যন্তরীণ অডিট হয়৷ অডিট রিপোর্টে দেখা যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের প্রায় ২০ লাখ টাকা আত্মসাত্‍ করিয়াছেন৷ উক্ত টাকা আত্মসাতের বিষয়ে কলেজের গভর্নিং বডি জবাব চাইলে সে জবাব না দিয়ে কলেজের গুরত্বপূর্ণ কাগজ গোপনে পুড়িয়ে ফেলেছে৷ যাহাতে ভবিষ্যতে মির্জাপুর কলেজের অপূরণীয় ক্ষতি হইবে৷





আর্কাইভ