শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জুয়েলারী কারখানায় যুবক খুন
প্রথম পাতা » অপরাধ » জুয়েলারী কারখানায় যুবক খুন
শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুয়েলারী কারখানায় যুবক খুন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) গাজীপুরের কালীগঞ্জে জুয়েলারী একটি কারখানায় শ্যামল চন্দ্র বর্মন (৩৫) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা৷

৪ নভেম্বর শুক্রবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

নিহত যুবক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল গ্রামের মাঝি বাড়ির যুধিষ্ঠি চন্দ্র বর্মনের ছেলে৷ তিনি কালীগঞ্জ বাজারের গৌরাঙ্গ চৌধুরী মালিকানাধীন অমিত জুয়েলারী কারখানায় জুয়েলারী শ্রমিকের কাজ করতো৷

খুনের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ৷

ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান৷

অমিত জুয়েলারী মালিক গৌরাঙ্গ চৌধুরী বলেন, কারখানায় তেমন কোন স্বর্ণালংকার ছিল না৷ তবে রাতে এক দেড় ভরি এক জোড়া কানের দুলের কাজ করছিল৷ কিন্তু ঘটনাস্থলে সেটি আর পাওয়া যায়নি৷

তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, নিহত যুবক তার জুয়েলারীসহ বাজারের বিভিন্ন জুয়েলারী দোকানের কাজ করতো৷ তিনি ওই কারখানাতেই একা রাত্রীযাপন করতেন৷ ওর সঙ্গে মো. নজরুল ইসলাম (২৮) নামে আরেক শ্রমিক ধোলায়ের কাজ করতো৷ তার বাড়িও নিহতের এরাকায়৷ তিনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামে বাগমারের বাড়িতে একা ভাড়া থাকেন৷

কারখানা শ্রমিক নজরুল জানান, তিনি কারখানার পার্শবর্তী মুনশুরপুর গ্রামে বাগমারের বাড়িতে ভাড়া থাকেন৷ সকালে কারখানার শাটারের তালা খুলে দেখতে পান কারখানার মেঝেতে শ্যামলের রক্তাক্ত লাশ পড়ে আছে এবং কারখানার পকেট গেইট খোলা৷ পরে কারখানার মালিককে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন৷

বাজারের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, কালীগঞ্জ থানার একশত গজের মধ্যে উপজেলার প্রাণ কেন্দ্রে এমন ঘটনায় তারা আতঙ্কিত৷ তাদের দাবি বাজার এলাকায় নিরাপত্তা আরো জোড়দার করা হউক৷

কালীগঞ্জ থানার এসআই মো. মুজিবুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কালীগঞ্জ পৌরসভা বাজার এলাকার মদিনা মাকের্টের একটি জুয়েলারী কারখানায় ওই যুবককে কে বা কারা খুন করে চলে যায়৷

ঘটনাস্থল থেকে জুয়েলারী কাজে ব্যবহার হয় রক্তমাখা এমন একটি সুন উদ্ধার করেছে পুলিশ৷ ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে এসে ওই যুবককে সুন দিয়ে ঘাড়ে উপর্যোপুরি আঘাত করে তাকে খুন করা হয়েছে৷ ৪ নভেম্বর শুক্রবার ভোরে কোন এক সময় তাকে খুন করা হয়ে থাকতে পারে৷

তবে স্বর্ণালংকার লুট হওয়ার ব্যাপারে তিনি কোন তথ্য দিতে পারেননি৷ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

তিনি আরো জানান, এ ব্যাপারে ওই কারখানার নজরুল ইসলাম নামে এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে৷

থানায় মামলার প্রস্তুতি চলছে৷ অভিভবাকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তারা এলে হত্যা মামলা নেওয়া





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)