সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে
সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে

মাটিরাঙ্গা প্রতিনিধি :: রবিবার মাটিরাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ৷ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা প্রশ্ন রেখে বলেন, মুক্তিযোদ্ধা সন্তানরা দেশের প্রচলিত আইনের উর্ধে ? অপরাধীর পরিচয় শুধুই অপরাধী উল্লেখ করে বক্তারা বলেন, অপরাধীর কোন রাজনৈতিক বা অন্য কোন পরিচয় নেই৷ এ সময় মুক্তিযোদ্ধা সন্তানদের সামনে রেখে বিএনপির একটি চক্র ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে, কিছু কিছু মুক্তিযোদ্ধাদের কুলাঙ্গার ও রাজাকারের দোসর আখ্যায়িত করে তাদের অন্যের দ্বারা ব্যবহার না হওয়ারও আহ্বান জানান৷
আওয়ামী লীগের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষনা দিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বলেন, কতিপয় জনবিচ্ছিন্ন ব্যাক্তি মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে পরিকল্পিতভাবে আওয়মী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ এদের মধ্যে কয়েকজনের নামোল্লেখ করে বলেন, আওয়ামী লীগ থেকে পদ হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে গেছে৷ দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্ঠা করছে তারা৷ তিনি কাউন্সিলর মো: এমরান হোসেনের বাড়িতে চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে আরও বলেন, অপরাধীদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা৷ এ সময় ষড়যন্ত্রকারীদের লাঠি পেটা করে এলাকা ছাড়া করারও আহবান জানান তিনি৷
৬ নভেম্বর সকালে মাটিরাঙ্গা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: এমরান হোসেন তার বাড়িতে চুরির অভিযোগে মুক্তিযোদ্ধা পরিবার ও তার সন্তানকে জড়ানোর প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে৷ এতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রকে কটুক্তি করে মিছিল ও সমাবেশে বক্তব্য প্রদানের প্রতিবাদে সমাবেশে তিনি এ কথা বলেন৷
মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: বাবুল হোসেন এর সভাপতিত্বে মাটিরাঙ্গার তবল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো; শহীদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: এমরান হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমূখ বক্তব্য রাখেন৷
এর আগে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মাটিরাঙ্গা চত্বরে গিয়ে শেষ হয়৷
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো: আবুল হাশেম ভূইয়া, পৌর কাউন্সিলর মো: আলী মিয়া, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন ও পৌর ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
প্রসঙ্গত, গত শুক্রবার ৪ অক্টোবর রাতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেনের বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা, ২ ভরি ২ আনা স্বর্ণ ও তার ব্যাবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার ঘটনায় তিনি মুক্তিযোদ্ধা সন্তান মো: শফিকুল ইসলাম মিলনসহ দুই জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৭-৮জনের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা