সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় কলেজের প্রভাষক আটক
ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় কলেজের প্রভাষক আটক
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৪মি.) সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় আব্দুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষককে আটকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা৷
আটক আব্দুল ওয়াদুদ বেলকুচি ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে৷ ৭ নভেম্বর সোমবার সন্ধ্যার আগে তাকে আটক করা হয়৷
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের কটুক্তি নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন৷ বিষয়টি বেলকুচি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাত্ক্ষনিক প্রভাষককে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়৷
সংবাদ পেয়ে সন্ধ্যার আগে প্রভাষকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়৷ তিনি আরো জানান, প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে৷
এ ঘটনায় জিএস নয়ন আহমেদ বাদী হয়ে সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করেছেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)