মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে ২০ কিলোমিটার যানজট
গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে ২০ কিলোমিটার যানজট
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি.) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ব্রিজে ৮ নভেম্বর মঙ্গলবার সকালে দুই ট্রাকের সংঘর্ষ হয়েছে৷ এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং ঘটনাস্থলের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে৷
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সূত্রাপুর ব্রিজে টাঙ্গালগামী পাথর বোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে সামনে থাকা অপর একটি মাল বোঝাই ট্রাকে আঘাত করে ব্রিজের মধ্যে আড়াআড়ি হয়ে দাঁড়িয়ে যায়৷ এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশ ২০ কিলোমিটার এলাকায় জুড়ে যানজট সৃষ্টি হয়৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে মালামাল সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছে৷
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, একটি ট্রাক উদ্ধার করা হয়েছে৷ একপাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে৷ অপর ট্রাকটি উদ্ধারের কাজ চলছে৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ