শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অপহরণের ৩০ দিন পর শান্ত’র লাশ উদ্ধার : ৪ আসামি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » অপহরণের ৩০ দিন পর শান্ত’র লাশ উদ্ধার : ৪ আসামি গ্রেফতার
বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহরণের ৩০ দিন পর শান্ত’র লাশ উদ্ধার : ৪ আসামি গ্রেফতার

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) অপহরণের ৩০ দিন পর র‌্যাব-১২ সদস্যরা পুলিশের সহায়তায় ৯ নভেম্বর বুধবার সকালে জযনগর হাজিপাড়ার টাওয়ার লিচু বাগান থেকে অটো চালক শান্ত’র(১৮) লাশ উদ্ধার করেছে৷ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

র‌্যাব-১২ ও ঈশ্বরদী থানা সূত্র জানায়, গত ২০ অক্টোবর বিকাল ৪ টায় অটো চালক শান্ত অটো নিয়ে নারিচার বাড়ি থেকে বের হয়৷ এর পর সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাকুজি করেও তাকে পাওয়া যায়না ৷

গত ৫ সেপ্টেম্বর শান্ত’র পিতা লুলু মোল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন৷ মামলার তদন্ত চলাকালে নারিচা এলাকা থেকে ইঞ্জিনবাদে পরিত্যাক্তাবস্থায় অটোটিকে পাওয়া যায়৷

এদিকে শান্তকে না পেয়ে অটো চালক সমিতি মানববন্ধন সমাবেশ করে শান্তকে উদ্ধার ও আসামি গ্রেফতারের দাবি জানায়৷ এ অবস্থায় র‌্যাব-১২ সদস্যরা তদন্ত ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেফতার করে৷

গ্রেফতারকৃতরা হলো বরইচরার আজিবরের ছেলে শাজাহান, মিজান বিশ্বাসের ছেলে চমন, জয়নগর বাবু পাড়ার রবি সরদারের ছেলে শান্ত ও মিরকামারি দক্ষিণ পাড়ার সরওয়ারের ছেলে রাজূ ৷ গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে আসামিরা শান্ত অপহরণ, হত্যা ও হত্যার পর তার মরদেহ পুঁতে রাখার স্থানসহ বিস্তারিত তথ্য স্বীকার করে৷

আসামিদের স্বীকারোক্তি মোতাবেক ৯ নভেম্বর বুধবার দুপুরে শান্ত’র লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় ৷





আর্কাইভ