শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সম্পত্তির লোভে পিতাকে কুপিয়ে হত্যা : ছেলে-মেয়ে গ্রেফতার
সম্পত্তির লোভে পিতাকে কুপিয়ে হত্যা : ছেলে-মেয়ে গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি.) ছেলে-মেয়েকে সম্পত্তি লিখে না দেয়ায় এক হতভাগ্য পিতাকে হত্যা করা হয়েছে ৷ ১১ নভেম্বর শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে৷ নিহতের নাম তোরাব আলী (৬৫)৷ পুলিশ ও গ্রামবাসী জানান তোরাব আলীর নিজ নামীয় ১০/১২ বিঘা জমি নিজেদের নামে লিখে দেয়ার জন্য তার ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাবিনা ইয়াসমিন কিছুদিন ধরে চাপ দিচ্ছিল৷ তোরাবের স্ত্রী সোহাগী খাতুনও(৫৫)সন্তানদের পক্ষ নিয়ে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন ৷ শুক্রবার রাতে এর একটা সুরাহা করতে সাবিনার স্বামী মনিরুল ইসলামকেও ডেকে নিয়ে আসা হয়৷ তোরাব আলী তার সম্পত্তি হস্তান্তর না করার সিদ্ধান্তে অটল থাকায় রাত ৯টার দিকে ছেলে, মেয়ে, স্ত্রী ও জামাই মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ৷ প্রতিবেশি লোকজন তোরাব আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়৷ পুলিশ নিহত তোরাবের ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও মেয়ে সাবিনা ইয়াসমিন (২০)কে পুলিশ গ্রেফতার করেছে ৷ স্ত্রী সোহাগী ও জামাতা মনিরুল ইসলাম পলাতক রয়েছে ৷ ভাঙ্গুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তোরাব আলীর ভাতিজা প্রভাষক আমির আলী বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে ১২ নভেম্বর শনিবার সকালে ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন৷ লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা