শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা : আটক ২
পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা : আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মি.) গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় আজাহার হোসেন (২৬) নামের এক পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
১১ নভেম্বর শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় রনি (২৫) ও মোসাদ্দেক হোসেন শাকিব (২৫) নামে দুই যুবককে আটক করা হয়েছে৷
১২ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ৷ নিহত আজাহার হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে ও বানিয়ারচালা এলাকার তাইজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এবং সিল্কেন সুইং লিমিটেডের শ্রমিক ছিলেন৷
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিথিকে জানান, নিহত আজাহার সিল্কেন সুইং লিমিটেড কারখানার সুইং শাখার শ্রমিক ৷ শুক্রবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে দা ও ছোরা উদ্ধার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন রনি ও মোসাদ্দেক হোসেন শাকিবক নামে দুই যুবককে আটক করা হয়েছে৷
তাদেরকে জ্ঞিাসাবাদ ও তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে৷ নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিথিকে জানান এসআই নাজমুল ইসলাম৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)