শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযান ৬ জুয়ারীকে ১ মাস করে কারাদন্ড
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযান ৬ জুয়ারীকে ১ মাস করে কারাদন্ড
বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযান ৬ জুয়ারীকে ১ মাস করে কারাদন্ড

---উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে আটক করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২২ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেট তাজিনা সারোয়ার উক্ত দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের ছমর উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৫), গুনই গ্রামের মৃত আক্তার উল্লার ছেলে আব্দুল হাকিম (৩৫), বক্তারপুর গ্রামের হাজী খালেকের ছেলে কাউছার আহমেদ (২৫), নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের মনর উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩৩), রাইয়াপুর গ্রামের মজদ্দর আলীর ছেলে ফরাছ আলী (৩২), তাহিরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে হারুন মিয়া (৪৫)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খরছু মিয়ার পুত্র সুমনের নেতৃত্বে মাকের্টের দু’তলায় বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত জমজমাট জোয়ার আসর চলে আসছিল।

এ আসরে জেলার বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়ারীরা অংশগ্রহন করে। এতে করে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হচ্ছে ও এলাকায় চুরি রাহাজানি বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ উঠে। এ কর্মকান্ডে এলাকাবাসী, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এদিকে, গতকাল বিকেলে পুনরায় খেলা শুরু করে জুয়ারীরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট তাজিনা সারোয়ার থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসময় ৬ জুয়ারীকে হাতেনাতে আটক করলেও অনেক জুয়ারী পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার। স্থানীয়রা জানান, উক্ত মার্কেটের মালিক ও জোয়া আসরের মূলহুতা খরছু মিয়ার পুত্র সুমন আহমদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এছাড়া অপরদিকে নবীগঞ্জ থানার পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার বেতকান্দি গ্রামের পশ্চিমে নজরুল মিয়ার মৎষ্য খামারে ঘর তৈরী করে বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা গাড়ী বহর করে আনা গোনা দেখা যায়, প্রায় প্রতি রাতেই দেখা যায় ওই গ্রামের মৃত: তাহিদ মিয়ার পুত্র হজলু মিয়া ও মৃতঃ আঃ খালিকের পুত্র ইসলাম উদ্দিন গংদের ছত্র ছায়ায় এ জোয়ার আসর বসে বলে এ প্রতিনিধিকে জানান এলাকার লোকজন। এ ব্যাপারে কেউ মুখ কোলার সাহস পাচ্ছেন না।

ফলে ওই এলাকার যুব সমাজ দিন দিন বিপদ গামী হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। তাই এদেরকে গ্রেফতার করলে ওই এলাকার বিভিন্ন অপকর্ম থেকে রক্ষা পাবে এলাকার লোকজন। তাই বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া অতীব জরুরী বলে মনে করেন এলাকার লোকজন।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ