শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » লাখে ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে জমি অধিগ্রহন
প্রথম পাতা » অপরাধ » লাখে ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে জমি অধিগ্রহন
বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাখে ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে জমি অধিগ্রহন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার কুফাডাঙ্গা মৌজায় গ্রীড স্টেশনের জন্য জমি অধিগ্রহনে লাখে ১০ হাজার টাকা ঘুষ প্রদানে উদ্বুদ্ধ করেছিলো একরামুল হক নান্টু নামের এক ব্যক্তি। তিনি চুটিলিয়া গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে। তার মাধ্যমেই এলাকার কৃষকরা অফিসে ঘুষ প্রদান করেন বলে অভিযোগ। ঘুষের টাকা কোন কৃষক দিতে রাজি না হলে নান্টু তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করতো।

কৃষকদের অভিযোগ নান্টুর মাধ্যমে টাকা প্রদানের কথা স্বীকার করার পর অধিগ্রহনের জন্য শুনানী করা হতো। এখন প্রশ্ন উঠেছে কে এই নান্টু ? কৃষকদের জমির টাকা কেন তিনি মাধ্যম হয়ে অফিসে দিয়েছেন ? কি তার স্বর্থ ? বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা নান্টু দালালের বিচার দাবী করেছেন।

চুটলিয়া গ্রামের কৃষক ওহিদুল ইসলাম মন্ডল অভিযোগ করেন, নান্টুর কথা মতো তারা অফিসে ঘুষ দিয়েছেন। ঘুষের টাকা প্রতিবেশি আব্দুলের কাছ থেকে ধার নিয়েছেন এমন কথাও স্বীকার করেছেন ওহিদুল। যদিও তিনি জেলা প্রশাসনের অফিসে এ নিয়ে আয়োজিত শুনানীতে বিষয়টি অস্বীকার করেন।

তবে একটি মানবাধিকার বিষয়ক তদন্ত দলের কাছে ভিডিও ফুটেজ আছে। সেখানে চুটলিয়ার ওহিদুল ও কুলফাডাঙ্গার খুদিরাম এবং মতিয়ার রহমান তাদের কাছ থেকে ঘুষ গ্রহনের বিষয়টি স্বীকার করেছেন। কৃষকদের অভিযোগ চুটলিয়ার একরামুল হক নান্টু দালাল সেজে তাদেরকে ক্ষতি করেছেন। রাস্তার পাশে তাদের লাখ টাকা শতক দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়েছেন।

এছাড়া জমিতে কচু ক্ষেত না থাকলেও জালিয়াতির মাধ্যমে নিচু জমিতে কচু ক্ষেত দেখিয়ে সরকারী টাকা নয়ছয় করা হয়েছে। কুলফোডাঙ্গা গ্রামের কৃষক কাশিনাথ বিশ্বাস বলেন, তিনি ও তার ভাই কনক চন্দ্রের কাছ থেকে ২৬ শতক জমি অধিগ্রহন করা হয়েছে। তিনি জানান, টাকা তুলতে অফিসে নান্টু দালালের মাধ্যমে কিছু টাকা দিলেও আমি তা বলতে চাচ্ছি না। কারণ আমার কাছে ঘুষের টাকা লেনদেনের কোন প্রমান নেই। তাছাড়া আমি হিন্দু মানুষ। কোন ঝামেলায় জড়াতে চায় না।

কাশিনাথ জানান, আমার কোন নগদ টাকা ছিল না। আমি নান্টুর কাছ থেকে সুদে টাকা নিয়ে ঘুষ দিয়েছি। বিষয়টি নিয়ে একরামুল হক নান্টু জানান, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। যারা ঘুষের টাকা অফিসে দিতে পারছিলো না, তাদের আমি টাকা হাওলাদ দিয়ে সহায়তা করেছি। আমি টাকা সুদে দিয়েছি, সুদ আর আসল তো নেবই। তিনি পাল্টা অভিযোগ করেন, আমি নয়, অধিগ্রহন অফিসের কানুনগো সিরাজুল ইসলাম কৃষকদের কাছ থেকে এক লাখে ১০ হাজার টাকা নিয়েছে।

উল্লেখ্য এ নিয়ে সরকারের দুদকসহ বিভিন্ন দপ্তরে নামে-বেনামে অভিযোগ করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক ও প্রেসক্লাবেও লিখিত অভিযোগের কপি দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরে ঘুষ গ্রহনের বিষয়ে একটি তদন্তও হয়েছে। কৃষকদের মধ্যে কেও কেও তাদের কাছ থেকে টাকা নেবার বিষয়টি লিখিত আকারে জানিয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ